ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরা শ্রীপুরে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী গ্রেফতার

-মাগুরার শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী স্বর্ণালী জোয়ারদার রিয়া।

মো: রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি

চাঁদাবাজী এবং সন্ত্রাসী হামলার ঘটনায় শুক্রবার ২২ নভেম্বর সকালে মাগুরার শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী স্বর্ণালী জোয়ারদার রিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার সকালে তাকে শ্রীপুরের সব্দালপুর ইউনিয়নের সারঙ্গদিয়া গ্রামের পৈত্রিক বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

মামলাটির বাদি একই গ্রামের শেখ আমিরুল ইসলাম শাকিমের ছেলে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কর্মী আবু সাইদ শেখ। এ ঘটনার পর দুপুরে শ্রীপুর থানা পুলিশ তাকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলেও তার পক্ষে জামিনের জন্যে কোনো আইনজীবী অংশ না নেওয়ায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে উপস্থিত অ্যাডভোকেট আবদুর রশিদ বলেন, আওয়ামী লীগ নেত্রী স্বর্ণালী জোয়ারদার রিয়াকে আদালতে হাজির করা হলেও তার পক্ষে কোনো আইনজীবীকে জামিনের আবেদন করতে দেখা যায়নি। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ ভিডিও ফুটেজে নারীর ওপর হামলা, পুলিশের প্রতিবেদনে উলটে গেল ঘটনা

মামলায় অভিযোগ হলো, নিজ আওয়ামী লীগের দলে ভেড়াতে না পেরে রিয়া জোয়ারদার, শেখ আবু সাঈদের কাছে ২০২২ সালের ১০ মে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু টাকা না পেয়ে দুইদিন পর ১২ মে তারিখ ভোর ৫ টার সময় গ্রামের মধ্যে একা পেয়ে ভ্যানিটি ব্যাগের মধ্যে থেকে একটি লোহার স্টিক বের করে তার উপর হামলা চালায়। এ মামলায় হালিম জোয়ারদার ও নিয়াজ্জেল বিশ্বাস নামে আরো দুইজনকে আসামী করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, পুনঃপরীক্ষার শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন

error: Content is protected !!

মাগুরা শ্রীপুরে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী গ্রেফতার

আপডেট টাইম : ০৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
মো: রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি :