ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাগুরা শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি

মাগুরা শ্রীপুর উপজেলার ওয়াপদা নামক স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর দিবাগত রাত অনুমান ১.৩০ টার সময়  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে মাগুরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদস্যরা। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৯টি দোকান ভষ্মিভূত হয়েছে বলে জানা গেছে। এতে আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মাগুরা স্টেশনের অফিসার সোহাগ উজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় ৯টি দোকানঘর ভষ্মিভূত হয়ে যায় বলে জানান তিনি। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ৯টি ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে গেছে প্রতিষ্ঠানগুলোর মধ্যে কনফেকশনারি, ঔষধের দোকান, বাস কাউন্টার, চায়ের দোকান ও ফলের দোকান রয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে আগুনে দোকান ভষ্মিভূতের খবর জানার পর স্থানীয় নাকোল ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন  এবং সহায়তার আশ্বাস দিয়েছেন ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় দাস সম্প্রদায়ের শ্মশানঘাটের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান

error: Content is protected !!

মাগুরা শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি

আপডেট টাইম : ০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ :