ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাগুরায় ১৫১ তম বড়শলই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলায় লাখো মানুষের সমাগম 

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বড়শলই গ্রামে ১৫১ তম দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী বড়শলইর ঘোড়দৌড় ও মেলা হয়েছে। মেলার প্রথম দিন শুক্রবার ১৩ জানুয়ারি দুপুর ২ টার সময় বড়শলই বিলের মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতি বছর বাংলা সন ২৯ পৌষ বড়শলই গ্রামে এ মেলা বসে। বড়শলই কলাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মেলাকে কেন্দ্র করে সারা এলাকায় মহা উৎসবের আমেজ সৃষ্টি হয়।

এবারও লাখো মানুষের সমাগম হয়েছে মেলায়।

বড়শলই মেলার আয়োজক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মোল্যা ও সার্বিক পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ এ এইচ এম আলমগীর হোসেন তুষার জানান ১৫১ তম বছরে পর্দাপন করছে এই মেলা। মেলায় ভিডিও কলের মাধ্যমে  প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য মাগুরা-২ এ্যাডভোকেট ডঃ শ্রী বীরেন শিকদার। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন, মাগুরা সদর আওয়ামীলীগের সভাপতি ও রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম বাবুল ফকির, মাগুরা জেলা পরিষদের সদস্য আনিসুর রহমান খোকন।

এছাড়াও উপস্থিত ছিলেন কুচিয়ামোড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ মোল্লা, সাধারণ সম্পাদক আবু তালেব শিকদার, মেম্বার হাসান বিশ্বাস, বড়শলই গ্রামের মাতব্বর আঃ রাজ্জাক বিশ্বাস, মোঃ লাল্টু মোল্লা, মোঃ আলমগীর মোল্লা, উজ্জ্বল মোল্লা, সাবেক মেম্বার খোকন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ১ নং ওয়ার্ড কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ তরিকুল ইসলাম।

মেলায় প্রথম রাতে আধ্যাত্মিক বাউল গান ও বিচার গান পরিবেশন করেন বয়াতি নজরুল ইসলাম ও তাপসী সরকার। মেলায় ২য় দিন সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য ও গান পরিবেশিত হয়। মেলায় নৃত্য পরিবেশন করেন মাগুরা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক সবুজ খান আপেলের দল। এই দলে ছিলো নাবিলা খাতুন, ফারজানা, বৃষ্টি, তাবাচ্ছুম। মেলায় নানারকমের বাহারি খাবারের দোকান, মিষ্টির দোকান, কসমেটিকস, পানের দোকান সহ বিভিন্ন ধরনের দোকানের পরশা সাজিয়ে মেলা পরিচালিত হয়।

আড়পাড়া থেকে আগত সনাতন রায় মেলা দেখতে এসে বলেন পুরানো ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মদের নতুন ধারণা সৃষ্টি হচ্ছে। তিনি আরও বলেন ছোটবেলায় আমি বাবা ও জ্যাটাদের সঙ্গে এই বড়শলই মেলায় এসেছি তবে আজ এই মেলায় এসে আমার শৈশবের স্মৃতি খুবই মনে পড়ছে এবং চোখের সামনে মনে হলো আজও আমি সেই শৈশবেই ফিরে গেছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলমডাঙ্গার কুমারী বাজারে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির উঠান বৈঠক অনুষ্ঠিত

error: Content is protected !!

মাগুরায় ১৫১ তম বড়শলই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলায় লাখো মানুষের সমাগম 

আপডেট টাইম : ০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ :