ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরায় রেলপথ নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেলেন রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এমপি

মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এমপি। শনিবার দুপুরে মাগুরার ঠাকুরবাড়ি এলাকায় প্রস্তাবিত রেল স্টেশন পরিদর্শন করেন তিনি।
এ সময় দীর্ঘ তিন বছরে  মাগুরা অংশের নির্মাণ কাজ শুরু না হওয়ায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রেলমন্ত্রী। রেলমন্ত্রী বলেন, রেললাইন শুধু মাগুরা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না ঝিনাইদহের কালীগঞ্জ পর্যন্ত সংযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য  ফরিদপুরের মধুখালী থেকে মাগুরা পর্যন্ত রেল লাইন নির্মাণের কাজ উদ্ভোধন করা হয় ২০২১ সালে। প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক হাজার দুইশত দুই কোটি টাকা । যৌথভাবে নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, বাংলাদেশের ক্যাসেল কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ও মীর আক্তার হোসেন লিমিটেড। এরই মধ্যে ফরিদপুর অংশের প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন হলেও  মাগুরা অংশে এখনো পর্যন্ত মূল লাইনের কোন কাজই শুরু হয়নি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মাগুরায় রেলপথ নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেলেন রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এমপি

আপডেট টাইম : ০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
মো: রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি :