মাগুরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
"হাতে দেখলে সাদা ছড়ি, এগিয়ে এসে সহায়তা করি" এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতায় ডিসি অফিস চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপস্থিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের, জেলা সমাজ সেবা উপ-পরিচালক মোঃ জাকির হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ বাবলু রহমান এবং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক মোঃ শাহিনুর জ্জামানসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। আরও পড়ুনঃ লোহার রড দিয়ে নানিশাশুড়িকে পিটিয়ে হত্যা করলেন মাদ্রাসাশিক্ষক আলোচনা সভা শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে সাদাছড়ি বিতরণ করা হয়।
“হাতে দেখলে সাদা ছড়ি, এগিয়ে এসে সহায়তা করি” এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতায় ডিসি অফিস চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপস্থিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের, জেলা সমাজ সেবা উপ-পরিচালক মোঃ জাকির হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ বাবলু রহমান এবং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক মোঃ শাহিনুর জ্জামানসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে সাদাছড়ি বিতরণ করা হয়।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
রনি আহমেদ রাজু, জেলা প্রতিনিধি মাগুরা 

























