ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরায় বিজয় শোভাযাত্রায় সাকিব আল হাসান

মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরায় বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর)  দুপুর ১২ টায় শহরের নোমানি ময়দান থেকে বিজয় শোভাযাত্রা বের হয়।
এসময় বিজয় শোভাযাত্রায় অংশ নেয় মাগুরা ১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী বিশ্ব সেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু নেতৃত্বে শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন মাগুরা ২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট শ্রী বীরেন শিকদার এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রাটি শহরের ঢাকা রোড হয়ে ভায়না মোড় ঘুরে নোমানী ময়দানে এসে  জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তার বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা ১ আসনে  আওয়ামী লীগের প্রার্থী বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান।
এসময় তিনি আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ভোটারকে ভোট কেন্দ্রে এসে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। সমাবেশে মাগুরা ২ আসনের আওয়ামীলীগের প্রার্থী সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, মাগুরা জেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ একটি সংগঠন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার জয়কে ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বৃদ্ধি করার অনুরোধ জানান তিনি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২ হাজার ৫০০ কোটি ডলার জরিমানা

error: Content is protected !!

মাগুরায় বিজয় শোভাযাত্রায় সাকিব আল হাসান

আপডেট টাইম : ০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
মো: রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি :