ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাগুরায় ফেনসিডিল পিকআপের ধাক্কায় দুই র‍্যাব সদস্য সহ ৩ জন নিহত ও আহত ১

মাগুরা সদর উপজেলার, হাজরাপুর ইউনিয়নের সাইত্রিশ এলাকায় র‌্যাবের হাত থেকে রক্ষা পেতে র‌্যাবের পিকআপ ভ্যানকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা কালে মাদকবাহী পিকআপের ধাক্কায় দুই র‌্যাব সদস্যসহ তিনজন নিহত হয়েছে।

গত কাল শুক্রবার ৯ ডিসেম্বর ভোর অনুমান ৪ টার সময় সদর উপজেলার সাইত্রিশ এলাকায় রাউতড়া হৃদয়নাথ মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে রামনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, মাগুরায় একটি পিকআপে ফেনসিডিল পাচার হচ্ছে এমন খবর পেয়ে র‍্যাব-৬ এর একটি টিম গভীর রাতে রাস্তায় টহল দেয়। ভোর রাতে র‍্যাবের গাড়িটি একটি পিকআপকে লক্ষ করে ধরার জন্য পিছু নেয়।

এসময় পিকআপের ড্রাইভার টের পেয়ে গাড়িটি জোরে চালাতে থাকে। পরে র‍্যাবের গাড়িটি পিকআপ লক্ষ করে এগোতে থাকলে পিকআপটি ওভারটেক করে পেছন থেকে র‍্যাবের গাড়িটিকে ধাক্কা দিলে দুটি গাড়িই রাস্তার পাশে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই পিকআপের ড্রাইভার মহিদুল মারা যায়।

একই সঙ্গে র‍্যাবের দুই সদস্য জয়পুরহাট জেলার পুলিশ কনস্টেবল মোঃ ওমর ফারুক ও সেনাবাহিনীর কর্পোরাল সদস্য আনিচুর রহমান নামে দুজন মারা যায়। এছাড়া র‍্যাবের সদস্য নওগা জেলার সেনাবাহিনীর সৈনিক নাজমুল গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য মাগুরা স্টেডিয়ামে থেকে সকাল ৬-৬.১৫ টার সময় র‍্যাবের হেলিকপ্টারে ঢাকা সিএমএস পাঠানো হয়েছে।

উদ্ধার হওয়া পিকআপ থেকে ৩৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে র‍্যাব-৬ এর সদস্যরা জানান হাজারের উপরে ফেনসিডিল ছিলো পিক-আপে এবং ঘটনার তদন্ত চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার দৌলতপুরে বেড়েছে অপরাধ: ৮ মাসে ১০ খুন, চুরি-ডাকাতিতে জনমনে আতঙ্ক

error: Content is protected !!

মাগুরায় ফেনসিডিল পিকআপের ধাক্কায় দুই র‍্যাব সদস্য সহ ৩ জন নিহত ও আহত ১

আপডেট টাইম : ০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ :