ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরায় খুলনা বিভাগের পুলিশের ডিআইজি মঈনুল হকের আগমন, আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিআইজি খুলনা রেঞ্জ এর মাগুরা জেলায় আগমন, জেলা পুলিশের বিভিন্ন ইউনিটসহ শালিখা থানা পরিদর্শন ও জেলার বিভিন্ন স্তরের মানুষের সাথে পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ অনুষ্ঠিত হয়।
বুধবার ২৩ আগস্ট তারিখে খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম(বার), পিপিএম মাগুরা জেলায় পরিদর্শনে আগমন করেন। এ সময় তিনি মাগুরা জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সালামি গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন। পরবর্তিতে মাগুরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম(বার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম(বার), পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মঈনুল হক উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, যাদের অবদানে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের প্রতি সকলের কৃতজ্ঞ থাকা উচিত। জেলায় কোন রকম অরাজকতা যাতে সৃষ্টি না হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে সমৃদ্ধ হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোন অবনতি না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সকলকে সম্মিলিতভাবে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।
তিনি আরও উল্লেখ করেন, স্মার্ট বাংলাদেশ গঠনে সরকারের ভিশন-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে সরকারের অন্যান্য ডিপার্টমেন্টের সাথে বাংলাদেশ পুলিশও ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। মাদকসহ অপরাধ নিবারণে তিনি সকল ইউনিয়ন পরিষদ সদস্য,জনপ্রতিনিধি ও অভিভাবকদেরকে পুলিশকে সহায়তা করার জন্য বলেন। এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, ইভটিজিং, মিডিয়া প্রোপাগান্ডাসহ বিভিন্ন সামাজিক অপরাধ রোধে পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিকসহ সকলকে একসাথে কাজ করার আহবান করেন।
উক্ত অনুষ্ঠানে ডিআইজি মঈনুল হক কে মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি মাগুরা পুলিশ লাইন্সে একটি বৃক্ষ রোপণ করেন এবং মাগুরা জেলার সকল ইউনিট প্রধানগণ ও সুধীজনদের নিয়ে প্রীতি ভোজে অংশগ্রহন করেন। পরবর্তিতে তিনি মাগুরা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইন্সপেকশন করেন ।
এ সময় আরো উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট ডঃ শ্রী বীরেন শিকদার, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম বার, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জহুর ই আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফম আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, পৌরসভার মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মাগুরা সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যবৃন্দ, সকল উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য, সকল ইউনিয়নের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপির সদস্যগণ এবং পুলিশের সকল ইউনিটের সদস্যগণ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মাগুরায় খুলনা বিভাগের পুলিশের ডিআইজি মঈনুল হকের আগমন, আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
মোঃ ফারুখ আহমেদ, স্টার্ফ রিপোর্টার মাগুরা :