দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
৫৮
বার পঠিত
মাগুরায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ঘিরে তোলপাড়, হীরকসহ আটক ২
মোঃ রনি আহমেদ রাজু: মাগুরায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে হঠাৎ করেই রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যালয় খোলার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম ও জেলা যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক তরুন জোয়ার্দার, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজল খানসহ উত্তেজিত জনতা সাবেক জেলা যুবলীগের সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হীরক, মাগুরা সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সানিয়া সুলতানা এবং মোঃ উসমানকে ঘেরাও করে পুলিশের হাতে সোপর্দ করেন। ঘটনার রেশ কাটতে না কাটতেই ক্ষিপ্ত স্থানীয় জনতা জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমানের স্টেডিয়াম পাড়ার বাসভবনে ভাঙচুর চালিয়েছে। হঠাৎ ঘটে যাওয়া এসব ঘটনায় মাগুরা শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ বিষয়ে মাগুরা সদর থানার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মোঃ রনি আহমেদ রাজু:
মাগুরায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে হঠাৎ করেই রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যালয় খোলার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম ও জেলা যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক তরুন জোয়ার্দার, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজল খানসহ উত্তেজিত জনতা সাবেক জেলা যুবলীগের সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হীরক, মাগুরা সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সানিয়া সুলতানা এবং মোঃ উসমানকে ঘেরাও করে পুলিশের হাতে সোপর্দ করেন।
ঘটনার রেশ কাটতে না কাটতেই ক্ষিপ্ত স্থানীয় জনতা জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমানের স্টেডিয়াম পাড়ার বাসভবনে ভাঙচুর চালিয়েছে।
হঠাৎ ঘটে যাওয়া এসব ঘটনায় মাগুরা শহরে চরম উত্তেজনা বিরাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ বিষয়ে মাগুরা সদর থানার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।