ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরাতে ৬ টি ইটভাটাতে পরিবেশ অধিদপ্তরের অভিযান ও জরিমানা ১৩ লক্ষ

মোঃ রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি

মাগুরা সদর উপজেলায় ৬ টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ও জরিমানা করা হয়েছে। সোমবার ২০ জানুয়ারি বেলা ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ৪ টি বিরক্স চিমনি ও ২ টি ব্যারেল চিমনি ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা ও কাঁচা ইট ধ্বংস করা হয়।

ইটভাটায় অভিযান পরিচালনা করেন খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক শোয়েব মোহাম্মদ শোয়াইব, প্রসিকিউটর মোঃ আসিফ আলম পরিদর্শক, পুলিশের টিম ও সাংবাদিকগণ।

সকাল ১১ টায় মিরপাড়া আক্তার হোসেনের মা বিক্রস টিনের চিমনি ইটভাটায় সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়। এরপর মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাশিনাথপুরে মোঃ খলিলুর রহমানের শাপলা ব্রিকসে ৪ লাখ টাকা জরিমানা ও ৩ সারি কাঁচা ইট ধ্বংস করা হয়। হাজরাপুর ইউনিয়নের সাইত্রিশ ইট ভাটার মোঃ মিজানুর রহমানের মোল্লা বিক্রস ইটভাটায় ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও কাঁচা ইট ধ্বংস করা হয়। পৌরসভার ইটখোলা বাজারে মোঃ আনিমুল ইসলামের নিউ সোনালী ব্রিকস ইটভাটায় ৪ লাখ টাকা জরিমানা করা হয়। বগিয়া ইউনিয়নের পাতুড়িয়া খোকন মিয়ার এম এম কে বি ইটভাটায় ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পাতুড়িয়া শুকুর বিশ্বাসের এম আর এস ব্রিকস ইটভাটার চিমনি আগে থেকেই ফেলানো ছিল। মোবাইল কোর্ট পরিচালনা করা হয় অবৈধ সমিল ও জলন্ত ইটের গাদা ও কাঁচা ইট ধ্বংস করা হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, মাগুরা সদর উপজেলায় পরিবেশ অধিদপ্তর ৬ টি ইটভাটায় অভিযান পরিচালনা করে ৪ টি ইটভাটায় ১৩ লাখ টাকা জরিমানা ও ২ টি ড্রাম চিমনি ইটভাটা সম্পূর্ণ ধ্বংস করা হয়। তিনি আরও বলেন, এই অভিযান সামনে মহম্মদপুর উপজেলার অবৈধ ইটভাটায় পরিচালিত হবে এবং এটি নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এছাড়া মাগুরা জেলার অবৈধ ইটভাটায় উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ড নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মাগুরাতে ৬ টি ইটভাটাতে পরিবেশ অধিদপ্তরের অভিযান ও জরিমানা ১৩ লক্ষ

আপডেট টাইম : ০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি :