দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
২৯৭
বার পঠিত
মহেশপুরে ট্রাক্টরের সঙ্গে মটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর নামক স্থানে বৃহস্পতিবার বিকালে সড়ক দুর্ঘটনায় আসাদুজ্জামান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহ পৌরসভার আদর্শপাড়ার ইয়াছিন আলীর ছেলে। পুলিশ জানান, আসাদুজ্জামান মটরসাইকেল যোগে জীবননগর থেকে ঝিনাইদহে আসছিলেন। তিনি কালীগঞ্জ জীবননগর সড়কের কৃষ্ণচন্দ্রপুর পৌচলে একটি অবৈধ মাটি টানা ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে নিহত হন। দুর্ঘটনায় তার বাইকটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে বিকাল ৫টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, ট্রাক্টরটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর নামক স্থানে বৃহস্পতিবার বিকালে সড়ক দুর্ঘটনায় আসাদুজ্জামান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহ পৌরসভার আদর্শপাড়ার ইয়াছিন আলীর ছেলে।
পুলিশ জানান, আসাদুজ্জামান মটরসাইকেল যোগে জীবননগর থেকে ঝিনাইদহে আসছিলেন।
তিনি কালীগঞ্জ জীবননগর সড়কের কৃষ্ণচন্দ্রপুর পৌচলে একটি অবৈধ মাটি টানা ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে নিহত হন। দুর্ঘটনায় তার বাইকটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে বিকাল ৫টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, ট্রাক্টরটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।