ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মহান বিজয় দিবসে সালথায় জামাল মিয়ার নেতৃত্বে আ:লীগের শ্রদ্ধাঞ্জলি

মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে ফরিদপুরের সালথায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এ্যাড. জামাল হোসেন মিয়ার নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সালথা উপজেলা আওয়ামীলীগের বৃহৎ একটি অংশ।

উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার বেলা ১০টার দিকে উপজেলা চত্ত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুড়ালে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে একটি বিজয় র‍্যালি উপজেলা সদরেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সালথা বাজারের বাইপাস সড়কে অবস্থিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে নেতাকর্মীদের সাথে বিজয় দিবসের শুভেচ্ছা বিনিময় করেন এ্যাড. জামাল হোসেন মিয়া।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা এ্যাড. জামাল হোসেন মিয়া এসময় বলেন, রাজনীতিতে একটি কুচক্রী মহল ঢুকেছে যারা নিশ্চিত পরাজয় জেনে নির্বাচনকে বানচাল করতে চায়। জনগণ ওদের সাথে নাই তাই ওরা ষড়যন্ত্র করছে।

ভোটে জিততে পারবে না তাই ওরা বিশৃঙ্খলা করে এলাকার শান্তি নষ্ট করতে চায়। আমরা শান্তি প্রিয় জনগণ আমরা এলাকার শান্তি রক্ষার্থে যে কোন কিছু করতে প্রস্তুত রয়েছি। যারা সন্ত্রাসী কার্যকলাপ করবে যারা এলাকার শান্তি নষ্ট করবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়া জন্য যা যা করার জন্য দরকার ইনশাআল্লাহ তাই আমরা করব। কিন্ত আমরা কেউ আইন হাতে তুলে নেব না। ফরিদপুরের সুদক্ষ জেলা প্রশাসক ও সুদক্ষ পুলিশ সুপারের নেতৃত্বে ইউএনও এবং ওসি সুন্দরভাবে দায়িত্ব পালন করার কারনে গোটা ফরিদপুর জেলা একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আওয়ামী লীগ করি বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অতএব মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন সেভাবে একটা সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিব ইনশাআল্লাহ। যাতে মাননীয় প্রধানমন্ত্রী নগরকান্দা সালথা বাসীর জন্য সুদৃষ্টি থাকে। এই নির্বাচনে আমরা স্বতঃস্পূর্তভাবে অংশ গ্রহণ করবো। আর এই অংশগ্রহণমূলক নির্বাচনে আমার প্রতীক ঈগল পাখি মার্কা। ঈগল পাখি মার্কা শুধু আমার প্রতীক না এটা জণগণের প্রতীক ও শান্তির প্রতীক। আর এই শান্তির প্রতীক ঈগল পাখি মার্কাকে বিপুল ভোটে নির্বাচিত করার মাধ্যমে এই এলাকা থেকে সন্ত্রাস, দুর্নীতি মুছে ফেলব ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, নগরকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ লেবু মোল্যা, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন মিয়া, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন, সাবেক চেয়ারম্যান আশরাফ আলী লিটু, বল্লভদী ইউপির সাবেক চেয়ার ম্যান জয়নাল মোল্যা, আওয়ামী লীগ নেতা সৈয়দ মতুব্বর, কবির খান প্রমূখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

১২৬৯ ভবনের মালিককে রাজউকের চূড়ান্ত নোটিশ, নির্দেশনা না মানলে ব্যবস্থা

error: Content is protected !!

মহান বিজয় দিবসে সালথায় জামাল মিয়ার নেতৃত্বে আ:লীগের শ্রদ্ধাঞ্জলি

আপডেট টাইম : ০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
এফ.এম আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :