ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

জমিজমা সংক্রান্ত বিরোধের জের

মহম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ৩০, বাড়ি-ঘর ভাংচুর

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের শেখ হাসিনা সেতু সংলগ্ন চরজাঙ্গালিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে গতকাল বুধবার সকালে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ অন্তত: ৩০ ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ১৭ জনকে মহম্মদপুর ও ৬ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালিন সময়ে তিনটি বসত বাড়িতে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা প্রর্যন্তু এলকায় উত্তেজনা বিরাজ করছে। ফের সংঘর্ষের আশঙ্কায় বিকেলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওই এলাকার হাবিবুর রহমান জানায়, উপজেলা সদরের চরজাঙ্গালিয়া গ্রামের হানিফ শেখ এবং সিরাজুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। বুধবার সকালে এ বিষয়কে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত: ৩০ ব্যক্তি আহত হন।

তাদের মধ্যে আব্দুল্লাহ, আজিজুল, কাবুল, সিহাব, খোকন, নূর ইসলাম, রুবেল, রবিউল, ইব্রাহিম, হারেজ, হাবিবুল্লাহ, সিরাজ, মেহেদী, জিয়া, সরোয়ার, সবুজ, আলিমুল, জামিলা, পিকুল, পান্নু, রফিক এবং হানিফকে মাগুরা ও মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে হাফিজার শেখ ও হানিফ শেখের তিনটি ঘরে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে।

এ বিষয়ে মহম্মদপুর থানার সেকেন্ড অফিসার এসআই সুকুমার বলেন, এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক। ফের সংঘর্ষের আশঙ্কায় বিকেলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব

error: Content is protected !!

জমিজমা সংক্রান্ত বিরোধের জের

মহম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ৩০, বাড়ি-ঘর ভাংচুর

আপডেট টাইম : ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
মো. কামরুল হাসান, বিশেষ প্রতিনিধি, মাগুরা :