আপডেট টাইম :
০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
৫৫
বার পঠিত
মধুখালীতে রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি চাষে বীজ-সার বিতরণ শুরু
সাগর চক্রবর্তী, বিশেষ প্রতিনিধি২০২৬-২৭ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি আবাদ বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।১১ নভেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠানটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানজিদ আহমেদসহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষক-কৃষাণীরা।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং ফসলের উৎপাদন বাড়াতে সরকার এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছে। কৃষকরা এসব উপকরণ যথাযথভাবে কাজে লাগিয়ে অধিক ফসল উৎপাদনে ভূমিকা রাখবেন বলে আশা করি।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী বলেন, সরিষা, মসুর ও খেসারি চাষে কৃষকদের উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়াতে কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে।অনুষ্ঠানে তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
সাগর চক্রবর্তী, বিশেষ প্রতিনিধি
২০২৬-২৭ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি আবাদ বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
১১ নভেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠানটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানজিদ আহমেদসহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষক-কৃষাণীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং ফসলের উৎপাদন বাড়াতে সরকার এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছে। কৃষকরা এসব উপকরণ যথাযথভাবে কাজে লাগিয়ে অধিক ফসল উৎপাদনে ভূমিকা রাখবেন বলে আশা করি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী বলেন, সরিষা, মসুর ও খেসারি চাষে কৃষকদের উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়াতে কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।