শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সিসিডিবি-শক্তি প্রকল্পের উদ্যোগে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নারী ও যুবদের উন্নয়নের জন্য ১১ ও ১২ নভেম্বর ২০২৬ তারিখে দুই দিনব্যাপী বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু-ছাগল পালন) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জের সিসিডিবি শক্তি প্রকল্প অফিসে সকাল ৯টা থেকে বিকেল ৪:৩০টা পর্যন্ত এই প্রশিক্ষণ পরিচালিত হয়।উক্ত প্রশিক্ষণে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা লাইভ স্টক অফিসার ডা. সুব্রত কুমার বিশ্বাস, সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল এবং এআইটি উত্তম কুমার গায়েন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের সকল কর্মীবৃন্দ। অংশগ্রহণকারী হিসেবে দুটি ইউনিয়নের নারী দলের ১৭ জন সদস্য, যুবদল থেকে ৪ জন ও পুরুষ দল থেকে ৪ জন—মোট ২৫ জন সদস্য প্রমূখ উপস্থিত ছিলেন।প্রশিক্ষণে হাঁস-মুরগি ও গরু-ছাগল পালন করে কীভাবে বাড়ি বসে অর্থনৈতিক উন্নয়ন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপকূলীয় এলাকায় কীভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি করা যায়, তা নিয়েও আলোচনা করা হয়।প্রশিক্ষণ শেষে মালতি রানী বলেন, এটি একটি সময়োপযোগী প্রশিক্ষণ; আমি একজন গৃহিণী, আমার জন্য এই প্রশিক্ষণটি অত্যন্ত উপকারী একটি প্রশিক্ষণ হয়েছে। মো. শিমুল গাজী বলেন, আমরা অনেক প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু এমন হাতে-কলমে প্রশিক্ষণ কখনো পাইনি। এর জন্য সিসিডিবি শক্তি প্রকল্পকে ধন্যবাদ।
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সিসিডিবি-শক্তি প্রকল্পের উদ্যোগে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নারী ও যুবদের উন্নয়নের জন্য ১১ ও ১২ নভেম্বর ২০২৬ তারিখে দুই দিনব্যাপী বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু-ছাগল পালন) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জের সিসিডিবি শক্তি প্রকল্প অফিসে সকাল ৯টা থেকে বিকেল ৪:৩০টা পর্যন্ত এই প্রশিক্ষণ পরিচালিত হয়।
উক্ত প্রশিক্ষণে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা লাইভ স্টক অফিসার ডা. সুব্রত কুমার বিশ্বাস, সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল এবং এআইটি উত্তম কুমার গায়েন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের সকল কর্মীবৃন্দ। অংশগ্রহণকারী হিসেবে দুটি ইউনিয়নের নারী দলের ১৭ জন সদস্য, যুবদল থেকে ৪ জন ও পুরুষ দল থেকে ৪ জন—মোট ২৫ জন সদস্য প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে হাঁস-মুরগি ও গরু-ছাগল পালন করে কীভাবে বাড়ি বসে অর্থনৈতিক উন্নয়ন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপকূলীয় এলাকায় কীভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি করা যায়, তা নিয়েও আলোচনা করা হয়।
প্রশিক্ষণ শেষে মালতি রানী বলেন, এটি একটি সময়োপযোগী প্রশিক্ষণ; আমি একজন গৃহিণী, আমার জন্য এই প্রশিক্ষণটি অত্যন্ত উপকারী একটি প্রশিক্ষণ হয়েছে। মো. শিমুল গাজী বলেন, আমরা অনেক প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু এমন হাতে-কলমে প্রশিক্ষণ কখনো পাইনি। এর জন্য সিসিডিবি শক্তি প্রকল্পকে ধন্যবাদ।