ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশ্বজিৎ সরকার। তাঁর পিতা তারাপদ সরকার। দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকায় পরিচিতি লাভ করেছেন তিনি। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো, অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করাই তাঁর কর্মকাণ্ডের অন্যতম বৈশিষ্ট্য।
ছোটবেলা থেকেই জনদরদী ও পরোপকারী স্বভাবের বিশ্বজিৎ সরকার মানুষের দুঃখ-দুর্দশায় নিজের উদ্যোগে এগিয়ে আসেন। এলাকার কোনো মানুষ বিপদে পড়লে সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করেন তিনি। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা তাঁর সামাজিক পথচলাকে আলাদা পরিচিতি দিয়েছে বলে মনে করেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
রাজনৈতিক অঙ্গনেও রয়েছে তাঁর দীর্ঘদিনের পথচলা। ১৯৯৬ সালে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা হয়। পরবর্তীতে তিনি ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং পৌর বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি বোয়ালমারী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি এবং ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের সঙ্গেও তাঁর সম্পৃক্ততা রয়েছে।
বিশেষ করে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, মানুষের খোঁজখবর নেওয়া এবং সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন তিনি। তাঁর কাছে ধর্ম-বর্ণের ভেদাভেদের চেয়ে মানুষের পরিচয়ই বড়। তাই হিন্দু, মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং বিপদে-আপদে তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন বিশ্বজিৎ সরকার।
রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়েও মানুষের কাছে নিজেকে তুলে ধরতে চান তিনি। এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখাই তাঁর প্রত্যাশা।
মানুষের ভালোবাসা, সামাজিক সম্প্রীতি এবং মানবিক দায়বদ্ধতাকে সঙ্গী করে বিশ্বজিৎ সরকারের পথচলা অব্যাহত থাকুক—এমন প্রত্যাশা তাঁর শুভাকাঙ্ক্ষীদের।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 


















