ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে বাবাকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ গেলো মেয়ের, আহত ২ জন

মোঃ আরিফুল মিয়াঃ

ফরিদপুরের মধুখালীতে অসুস্থ বাবাকে হাসপাতালে নেওয়ার পথে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শুকলা বিশ্বাস (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন নিহতের বাবা ও বড় বোন।

.

মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুকলা বিশ্বাস মাগুরার শ্রীপুর উপজেলার চাকদা লাঙ্গলবাদ গ্রামের মনোহর বিশ্বাসের মেয়ে। দুর্ঘটনায় মনোহর বিশ্বাস (৮৫) ও তার অন্য মেয়ে পারুল বিশ্বাস (৪৫) আহত হয়েছেন।

.

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অসুস্থ মনোহর বিশ্বাসকে মাইক্রোবাসে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তার দুই মেয়ে। পথে মধুখালীর রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মাগুরাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছোট বোন শুকলা বিশ্বাস ঘটনাস্থলে নিহত হন।

.

মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাশেদুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

.

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কবির সরদার বলেন, একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

.

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, দুই মেয়ে তার বাবাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন ডাক্তার দেখাতে। পথে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। মাইক্রোবাসটি বামপাশ দিয়ে না গিয়ে ডান পাশের লেন দিয়ে যাওয়ার কারণে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সৌদির বিধিনিষেধে বিঘ্নিত ১৩৯ ফ্লাইট, ভোগান্তিতে ২১ হাজারের বেশি যাত্রী

error: Content is protected !!

মধুখালীতে বাবাকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ গেলো মেয়ের, আহত ২ জন

আপডেট টাইম : ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :