ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে নির্যাতিত পিতা-পুত্রের পাশে জেলা প্রশাসক

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি এলাকায় ভাড়া বাড়িতে বসবাসরত ইয়ামিন মৃধা ও তার ছেলেকে জাহাপুর ইউনিয়নের আডুয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে নির্যাতনের ঘটনায় ফরিদপুরের জেলাা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ) আজ শনিবার বেলা পৌনে তিনটার দিকে ইয়ামিন মৃধার বাড়িতে খোঁজ খবর নিতে আসেন এবং পরিবারের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

জেলা প্রশাসক এ সময় ইয়ামিন মৃধার হাতে নগদ বিশ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান ও চাল, ডাল, তেল, লবনসহ বেশকিছু ফলমূল উপহার দেন। এছাড়া ইয়ামিন মৃধার ছেলে-মেয়ের লেখাপড়া ও দুই শতাংশ জমিসহ একটি ঘর প্রদানের ব্যবস্থা করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবীর, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী, জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামছুল আলম বাচ্চু, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়াসহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি একটি মিথ্যা অভিযোগে ইয়ামিন মৃধা ও তাঁর পুত্র রাজন মৃধাকে (১৩) কে আডুয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষে বেদম মারপিট করে আহত করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সুন্দরব্নে পৃথক অভিযান: ২ নৌকাসহ ৭ জেলে আটক

error: Content is protected !!

মধুখালীতে নির্যাতিত পিতা-পুত্রের পাশে জেলা প্রশাসক

আপডেট টাইম : ০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
সাগর চক্রবর্ত্তী, মধুখালী (ফরিদপুর ) প্রতিনিধি :