ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে জুয়ার আসরে অভিযান চলাকালে হামলা, হাসপাতালে ৩ ডিবি পুলিশ

মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে মাদক ও জুয়ার আসরে অভিযানকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৯ টার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারে এ ঘটনা ঘটে।

এদিন রাত সাড়ে ৯ টার দিকে গুরুতর আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। আহতরা হলেন, উপ-পরিদর্শক (এসআই) জব্বার হোসেন (৪৫), দেওয়ান মুহাম্মদ সবুর (৩৮) এবং এএসআই শফিকুল ইসলাম (৪০)। এছাড়া আরও ৪-৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. তৌসিফ সরকার প্রিয় জানান, আহতদের মধ্যে জব্বারের মাথায় তিনটি ক্ষতের আঘাত রয়েছে। অপর দু’জনকে পিটিয়ে জখম করা হয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত বলেও জানান তিনি।

খবর পেয়ে রাত ১২ টার দিকে হাসপাতালে পৌঁছান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) শৈলেন চাকমা জানান, রাতে ডুমাইন বাজারে মাদক ও জুয়ার আসরের খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল অভিযানে যায়। এ সময় দু’জনকে মাদকসহ আটক করা হয়। জব্দ করা হয় টাকাসহ অন্যান্য সরঞ্জামও।

এরপর জব্দকৃত মালামাল আনার ক্ষেত্রে স্থানীয়দের সাক্ষীর দরকার পড়লে বাজার কমিটির সভাপতিকে ডাকা হয়। সে আসার আগেই মাদক ব্যবসায়ী ও জুয়ারিরাসহ কতিপয় দুর্বৃত্তরা মিলে অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। এতে তিনজন গুরুতর আহত হন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হবে। এছাড়া মাদকসহ দু’জনকে আটক করে নিয়ে আসা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, বাজারের একটি দোকানে নিয়মিত জুয়ার আসর বসিয়ে তাস খেলা হয়। সেখানে মাদকেরও রমরমা ব্যবসা চলে। এছাড়া ওই এলাকার বিভিন্ন জায়গায় নিয়মিত জুয়ার আসর বসে থাকে বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মধুখালীতে জুয়ার আসরে অভিযান চলাকালে হামলা, হাসপাতালে ৩ ডিবি পুলিশ

আপডেট টাইম : ০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :