দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
২৫৭
বার পঠিত
ভেড়ামারায় হত্যা মামলায় বাবা-ছেলে-জামাইয়ের কারাদন্ড
কুষ্টিয়ার ভেড়ামারায় হত্যা মামলায় বাবাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এ মামলায় আরো দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দন্ডিতরা হলেন- ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের ফারুক হোসেনের ছেলে আনোয়ার হোসেন, আনোয়ারের ছেলে কনক ও মেয়ে জামাই রফিক। রায় ঘোষণার সময় রফিক ও কনক উপস্থিত ছিলেন। আনোয়ার পলাতক রয়েছেন। আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান, জমি নিয়ে বিরোধের জেরে ২০১০ সালের ১৯ মে বিকেল সাড়ে ৪টার দিকে মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের রজব আলীকে কুপিয়ে হত্যা করেন আসামিরা। ৫৫ বছর বয়সী রজব একই গ্রামের ভিকু মন্ডলের ছেলে ছিলেন। ঘটনার দিন রাতেই ভেড়ামারা থানায় একটি মামলা করেন নিহতের ছোট ভাই ইদবার আলী। পরে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় দেয় আদালত। এর মধ্যে আনোয়ারকে যাবজ্জীবন, তার ছেলেকে দুই বছর ও মেয়ে জামাইকে চার বছরের কারাদন্ড দেওয়া হয়। আরও পড়ুনঃ ফরিদপুর জেলার সালথা উপজেলায় কমিউনিস্ট পার্টির কর্মি সভা অনুষ্ঠিত এছাড়া আনোয়ার ও রফিককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদন্ড এবং কনককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো চার মাসের সশ্রম কারাদন্ড দেয় আদালত। অভিযোগ প্রমাণিত না খালাস পেয়েছেন...
কুষ্টিয়ার ভেড়ামারায় হত্যা মামলায় বাবাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এ মামলায় আরো দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দন্ডিতরা হলেন- ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের ফারুক হোসেনের ছেলে আনোয়ার হোসেন, আনোয়ারের ছেলে কনক ও মেয়ে জামাই রফিক। রায় ঘোষণার সময় রফিক ও কনক উপস্থিত ছিলেন। আনোয়ার পলাতক রয়েছেন।
আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান, জমি নিয়ে বিরোধের জেরে ২০১০ সালের ১৯ মে বিকেল সাড়ে ৪টার দিকে মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের রজব আলীকে কুপিয়ে হত্যা করেন আসামিরা। ৫৫ বছর বয়সী রজব একই গ্রামের ভিকু মন্ডলের ছেলে ছিলেন। ঘটনার দিন রাতেই ভেড়ামারা থানায় একটি মামলা করেন নিহতের ছোট ভাই ইদবার আলী। পরে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা।
দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় দেয় আদালত। এর মধ্যে আনোয়ারকে যাবজ্জীবন, তার ছেলেকে দুই বছর ও মেয়ে জামাইকে চার বছরের কারাদন্ড দেওয়া হয়।
এছাড়া আনোয়ার ও রফিককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদন্ড এবং কনককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো চার মাসের সশ্রম কারাদন্ড দেয় আদালত। অভিযোগ প্রমাণিত না খালাস পেয়েছেন তিনজন।