ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভেড়ামারায় শত্রুতার জেরে মাছচাষিকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার ভেড়ামারায় শত্রুতার জেরে দানেজ আলী নামে ৬০ বছর বয়সী এক মাছচাষিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ গ্রুপ জিয়া গং ।
১৮ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে, শুক্রবার বিকেলে উপজেলার ধরমপুর ইউনিয়নের বিলশুকা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত দানেজ আলী উপজেলার ধরমপুর ইউনিয়নের বিলশুকা গ্রামের হামিজ উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি মাছচাষি ছিলেন। এ ঘটনায় ভেড়ামারা থানায় ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের ছেলে উজ্জ্বল আলী।
জানা গেছে, ১৭ ডিসেম্বর  শুক্রবার বিকেলের দিকে বিলশুকা গ্রামের মাঠে নিজের গমক্ষেতে যান দানেজ আলী। এ সময় পূর্বশত্রæতার জেরে জিয়াউল ইসলাম জিয়া, রবিউল, আছান, সাগর, শিমুল, লিপন, শাহীন, শ্যামল, সুজনসহ আরো কয়েকজন রামদা, হাসুয়া, লাঠিসোঁটা, হাতুড়ি দিয়ে দানেজকে কুপিয়ে ও মারধর করে পালিয়ে যান।
এতে গুরুতর আহত হন দানেজ আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে ১৮ ডিসেম্বর  শনিবার সকালে তিনি মারা যান।
নিহতের ছেলে উজ্জ্বল বলেন, দুই মাস আগে প্রতিপক্ষের লোকজন আমাদের পুকুরে মাছ লুটপাট করতে আসেছিল। বাধা দেওয়ায় সে সময়ও তারা আমাদের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেছিল। এবার মাঠে আমার বাবাকে একা পেয়ে হত্যা করল।
ভেড়ামারা থানার এসআই পার্থ বলেন, এ ঘটনায় মামলা করেছেন নিহতের ছেলে উজ্জ্বল। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এখন পরিস্থিতি স্বাভাবিক।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই প্রকাশ রায় বলেন, হত্যাকান্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর ডিসি অফিসের সার্ভেয়ার মিজানুর রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

error: Content is protected !!

ভেড়ামারায় শত্রুতার জেরে মাছচাষিকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৪:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া প্রতিনিধিঃ :