দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
২৬৪
বার পঠিত
ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
কুষ্টিয়ার ভেড়ামারায় ৬ কেজি গাঁজাসহ লিমা বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা। বৃহস্প্রতিবার (৯ ডিসেম্বর ) দুপুরের দিকে ভেড়ামারা উপজেলার ফারাকপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় তার নিজ বসতঘর থেকে একটি ব্যাগে রাখা ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিদর্শক বেলাল হোসেন জানান, ভেড়ামারা উপজেলার ফারাকপুর গ্রামে আব্দুল হালিমের বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী লিমা বেগমকে আটক করতে সক্ষম হই। এসময় লিমা বেগমের স্বামী আব্দুল হালিম কৌশলে পালিয়ে যায়। তিনি জানান, তারা স্বামী স্ত্রী মিলে মাদকের ব্যবসা করতো। আটককৃত গাঁজা ব্যবসায়ী লিমা বেগমের স্বামী আব্দুল হালিম (পলাতক)বিরুদ্ধে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়।
কুষ্টিয়ার ভেড়ামারায় ৬ কেজি গাঁজাসহ লিমা বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা।
বৃহস্প্রতিবার (৯ ডিসেম্বর ) দুপুরের দিকে ভেড়ামারা উপজেলার ফারাকপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় তার নিজ বসতঘর থেকে একটি ব্যাগে রাখা ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিদর্শক বেলাল হোসেন জানান, ভেড়ামারা উপজেলার ফারাকপুর গ্রামে আব্দুল হালিমের বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী লিমা বেগমকে আটক করতে সক্ষম হই।
এসময় লিমা বেগমের স্বামী আব্দুল হালিম কৌশলে পালিয়ে যায়। তিনি জানান, তারা স্বামী স্ত্রী মিলে মাদকের ব্যবসা করতো।
আটককৃত গাঁজা ব্যবসায়ী লিমা বেগমের স্বামী আব্দুল হালিম (পলাতক)বিরুদ্ধে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়।