ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভেড়ামারার ৪ শতাধিক কৃষক নাটোরে ধান কাটতে যাচ্ছেন

নাটোরে যাচ্ছেন কুষ্টিয়ার ৪ শতাধিক কৃষি শ্রমিক। লকডাউনের কারণে এসব শ্রমিকরা ইতোমধ্যে উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অফিসের কাছ থেকে যাওয়ার জন্য অনুমতি নিয়েছে।

আগাম বোরো ধান কাটতে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে নাটোরে যাচ্ছেন কুষ্টিয়ার ৪ শতাধিক কৃষি শ্রমিক। লকডাউনের কারণে এসব শ্রমিকরা ইতোমধ্যে উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অফিসের কাছ থেকে যাওয়ার জন্য অনুমতি নিয়েছে।

গত শনিবার (২৪ এপ্রিল) সকালে ভেড়ামারা থেকে কৃষি শ্রমিক বোঝাই একটি ট্রাক নাটোরের উদ্দেশে ছেড়ে যায়। গত এক সপ্তাহ ধরেই ট্রাকে করে শ্রমিকদের নাটোরে যাওয়া অব্যাহত রয়েছে।

ভেড়ামারা উপজেলার পরানখালী এলাকার কৃষি শ্রমিক সাইদুল ইসলাম বলেন, আমাদের বর্তমানে কাজ নেই। এখনো ধান কাটা শুরু হয়নি এই এলাকায়। তাই আমরা নাটোরে ধান কাটতে যাচ্ছি। গতবছরও গিয়েছিলোম। ভালো ধান ও টাকা পেয়েছিলাম।

একই এলাকার কাউছার আলী বলেন, গরীব মানুষ, কাজ কাম নাই তাই ধান কাটার জন্য যাচ্ছি। বাড়ি বসে থেকে তো আর সংসার চলবে না। জুনিয়াদহ এলাকার সোহান আলী বলেন, এখন পান বরজে কাজ কম, তাই বাড়িতে বসে না থেকে ধান কাটতে যাচ্ছি।

ভেড়ামারা উপজেলার পরাণখালী, জুনিয়াদহ, জগশ্বর, রামকৃষ্ণপুর, ঠাকুর দৌলতপুরসহ বিভিন্ন এলাকার মানুষ জীবিকার সন্ধানে যাচ্ছেন নাটোরে ধান কাটতে।
করোনাকালীন সময়ে তাদের নেওয়া লাগছে উপজেলা প্রশাসন এবং কৃষি অফিস থেকে অনুমতিপত্র।

ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার শায়খুল ইসলাম জানান, কৃষি শ্রমিকদের এ সময়ে যেমন বেকার থাকা লাগছে না। তেমনি নাটোরে কৃষি শ্রমিকের সঙ্কটও কাটলো। গতবছরও ভেড়ামারা থেকে অনেক কৃষক ধান কাটতে গিয়েছিলো। এবছর এরমধ্যেই ৪ শতাধিক শ্রমিক উপজেলা কৃষি অফিস থেকে অনুমতিপত্র নিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানান, যে শ্রমিক অনুমতি নিয়ে ধান কাটতে যাচ্ছে, তাদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। এখনো কোন শ্রমিক ধান কাটার উদ্দেশে জেলার বাইরে যেতে চাইলে ভেড়ামারা উপজেলা প্রশাসন তাদের সহযোগিতা করবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ভেড়ামারার ৪ শতাধিক কৃষক নাটোরে ধান কাটতে যাচ্ছেন

আপডেট টাইম : ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া প্রতিনিধিঃ :