দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
কুষ্টিয়ার ভেড়ামারায় রহিমা আফসার মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার(৬জানুয়ারী) সকাল ১১ টায় ভেড়ামারা মধ্যবাজারে অবস্থিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের বাবা-মায়ের নামের বিদ্যালয়টির ৪ তলা নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, মাহবুব উল আলম হানিফের বড় ভাই কানাডা প্রবাসী রবিউল আলম। পরে এক আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট আশরাফের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, সাবেক পুলিশ কর্মকর্তা এএইচ এম নুরউদ্দীন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু। আরও পড়ুনঃ দেশে কোনো সংকট নেই, সংকটে আছে বিএনপিঃ -হানিফ এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল হক প্রমুখ।
কুষ্টিয়ার ভেড়ামারায় রহিমা আফসার মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার(৬জানুয়ারী) সকাল ১১ টায় ভেড়ামারা মধ্যবাজারে অবস্থিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের বাবা-মায়ের নামের বিদ্যালয়টির ৪ তলা নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, মাহবুব উল আলম হানিফের বড় ভাই কানাডা প্রবাসী রবিউল আলম। পরে এক আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট আশরাফের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, সাবেক পুলিশ কর্মকর্তা এএইচ এম নুরউদ্দীন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু।
এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল হক প্রমুখ।