ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভেড়ামারায় চার লেনের রাস্তা নির্মার্ণের বিরোধিতাকারী অপশক্তির বিরুদ্ধে প্রয়োজনে গণআন্দোলন গড়ে তুলতে হবেঃ -আলহাজ্ব আব্দুল আলীম স্বপন

কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ভেড়ামারার চার লেন রাস্তা নির্মাণের বিরোধিতাকারী অপশক্তির বিরুদ্ধে প্রয়োজনে গণআন্দোলন গড়ে তুলতে হবে। সর্বস্তরের ভেড়ামারাবাসীর মতো নাগরিক সমাজের একজন সহযোগি হিসেবে উল্লিখিত প্রকল্প বাস্তবায়নে আমি পৌর কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করবো।

জাসদ নেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন আজ সোমবার বিকেলে ভেড়ামারা বাসস্ট্যান্ডে পৌরসভার উদ্যোগে ৩নং ব্রিজ থেকে হিসনা ব্রিজ পর্যন্ত ফুটপাতসহ রাস্তা সম্প্রসারণ বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে রাখা বক্তব্য এসব কথা বলেন।

পৌরমেয়র আনোয়ারুল কবির টুটুল’র সভাপতিত্বে এবং প্যানেল মেয়র নাইমুল হক’র সঞ্চালনায় অনুষ্ঠিত আজকের মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনসার আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা শরীফুজ্জামান নবাব, আলহাজ্ব তারিকুজ্জামান তারিক, পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও অটো-সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক সোলাইমান মাষ্টার, বাংলার মাটি রক্ষা জাতীয় কমিটির সভাপতি ও অটো-সিএনজি মালিক সমিতির সভাপতি সোলাইমান চিশতি ও ভেড়ামারা সরকারি মহিলা কলেজের প্রভাষক শফিকুল ইসলাম শাহীন প্রমূখ।

উল্লেখ্য, একনেক সভায় পাশ হওয়া বহুল প্রত্যাশিত চার লেন রাস্তা (ড্রেনও ফুটপাতসহ) নির্মাণ কাজ সম্পন্ন হলে ভেড়ামারাবাসী চলমান ভয়াবহ যানজট ও নাগরিক বিড়ম্বনা থেকে মুক্তি পাবে। ২:২০ কি:মি: রাস্তার (ড্রেন ও ফুটপাতসহ) নির্মাণ ব্যয় আনুমানিক ২৬ কোটি টাকা। আগামী মাসের (মে মাস) দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জায়গা অধিগ্রহণ করে পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার পর ফোরলেন রাস্তার কাজ শুরু হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অস্বস্তিকর পদত্যাগ

error: Content is protected !!

ভেড়ামারায় চার লেনের রাস্তা নির্মার্ণের বিরোধিতাকারী অপশক্তির বিরুদ্ধে প্রয়োজনে গণআন্দোলন গড়ে তুলতে হবেঃ -আলহাজ্ব আব্দুল আলীম স্বপন

আপডেট টাইম : ০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :