ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভেড়ামারায় কাঁচা মরিচের দাম দ্বিগুণ: প্রচণ্ড রোদ গরমে ক্ষেতেই মরিচ নষ্ট হচ্ছে

কুষ্টিয়ার ভেড়ামারায় কাঁচা মরিচের সরবরাহ কমের অজুহাতে ৩ দিনের ব্যবধানে খুচরা বাজারে দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে দিশেহারা হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ব্যবসায়ীদের দাবি অনাবৃষ্টি সেই সাথে প্রচণ্ড রোদ গরমে খেতেই ফসল নষ্ট হচ্ছে। ফলে সরবরাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে।

রবিবার (৪ জুন) ভেড়ামারা বাজার ঘুরে দেখা যায়, গত ৩ দিন আগেও খুচরা পর্যায়ে কাঁচা মরিচ প্রতি কেজি ৬০ টাকা দরে বিক্রি হয়েছিল। এখন তা আরো ৬০ টাকা বেড়ে ১২০ টাকায় বিক্রি হচ্ছে অর্থাৎ দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

ভেড়ামারা কলেজ বাজারের কাঁচামাল ব্যবসায়ী লিটন জানান, তিন দিন আগেও যে কাঁচা মরিচ পাইকারদের কাছ থেকে কেজিতে ৫০ টাকায় কিনে ৬০ টাকা দরে বিক্রি করেছি। কিন্তু হঠাৎ করেই পাইকারী বাজারে দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে বাধ্য হয়ে আমাদের বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে । তিনি আরো জানান, বেশ কিছু দিন থেকে বৃষ্টি না হওয়া এবং গত কয়েকদিন থেকে প্রচণ্ড রোদ গরমে ক্ষেতেই মরিচ নষ্ট হচ্ছে। এতে সরবরাহ অনেকটাই কমে গেছে। ফলে দাম বৃদ্ধি পেয়েছে।

কাঁচা মরিচ কিনতে আসা ভ্যান চালক করিম জানান, গত রমজান মাস থেকেই শুকনো মরিচের দাম কয়েক দফায় বৃদ্ধি পেয়ে ৩৫০ টাকা থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। তাই তরকারি রান্নায় শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচ ব্যবহার করে আসছি। কিন্তু আজ বাজারে এসে দেখি ৬০ টাকার কাঁচা মরিচ এক লাফেই ১২০ টাকাতে পৌঁছে গেছে। এমনিতে প্রতিটি নিত্য পণ্যের দাম অনেক বেশি।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কমৃকর্তা হাসিনা মমতাজ বলেন, নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে কেউ যদি অযথা দাম বৃদ্ধি করে তাকে আইনের আওতায় আনা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শুধু জিপিএ-৫ নয়, শুদ্ধাচার ও স্বাস্থ্যের দিকেও গুরুত্ব দাও: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

error: Content is protected !!

ভেড়ামারায় কাঁচা মরিচের দাম দ্বিগুণ: প্রচণ্ড রোদ গরমে ক্ষেতেই মরিচ নষ্ট হচ্ছে

আপডেট টাইম : ০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :