ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভূরুঙ্গামীতে ভুয়া কাজী সেজে প্রতারণার অভিযোগ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাথরডুবি ইউনিয়নের সরকারী নিবন্ধিত নিকাহ রেজিস্ট্রার (কাজী) লাইসেন্স ছাড়াই ভুয়া কাগজপত্র ও সীল ব্যবহার করে বাল্য বিবাহসহ অবৈধ বিবাহ রেজিষ্টারের কার্যক্রম চালাচ্ছে কথিত কাজী আবু হানিফা। তিনি পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের মৃত সমতুল্যার পুত্র।
আইন বিভাগ ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক অনুমোদন আছে এমন মিথ্যা প্রচার ও সরকারী লোগো ব্যবহার করে নিজের নামে তৈরী করেছে ভিজিটিং কার্ড, ব্যানার ও অফিস কক্ষ। এতে বিভ্রান্তি ও প্রতারিত হচ্ছে সাধারণ জনগণ। পাথরডুবি ইউনিয়নে নিবন্ধনকৃত কাজী থাকা সত্যেও নিজেকে নিবন্ধনকৃত কাজী দাবী করছেন তিনি।
বিষয়টি নিয়ে কথিত কাজী আবু হানিফার সাথে কথা বললে তিনি জানান, আমি কুড়িগ্রাম ডিআর অফিস কর্তৃক সহকারী হিসেবে বিয়ে পড়ানোর প্রাথমিক অনুমোদন পেয়েছি। আমার নিবন্ধনের কোনো কাগজপত্র বা অনুমোদন নেই।
পাথরডুবি ইউনিয়নের নিবন্ধিত কাজী তসলিম উদ্দিন বলেন, আমি ইউনিয়নের নিবন্ধনকৃত কাজী হওয়া সত্যেও গত কয়েক মাস থেকে কোনো প্রকার বিয়ে পড়াতে পারছি না। নিজের সম্মানহানি ঘটছে। ভুয়া কাজী আবু হানিফা বিভিন্ন ভাবে আমাকে হুমকি দিচ্ছে। এতে সাধারণ জনগণও চরমভাবে বিভ্রান্তিতে পড়েছে। আমি এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ করেছি।
উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি এবং তদন্তের জন্য পাথরডুবি ইউ.পি চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার

error: Content is protected !!

ভূরুঙ্গামীতে ভুয়া কাজী সেজে প্রতারণার অভিযোগ

আপডেট টাইম : ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :