ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভূরুঙ্গামারীতে নদীতে সাতার শিখতে গিয়ে মাদরাসার ছাত্র নিখোঁজ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদে গোসল করতে নেমে হাফেজিয়া মাদরাসার এক ছাত্র নিখোঁজ  হয়েছে। নিখোঁজ ওই ছাত্র   উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর শালমারা  গ্রামের বাদশা মিয়ার ছেলে বায়েজিদ হোসেন (৯)।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, শুক্রবার (৭ জুলাই ) বিকেল ৩ টার দিকে বায়েজিদসহ আরো কয়েকটি শিশু দুধকুমার নদের শালমারা ঘাটে গোসল করতে নামে। গোসলের এক পর্যায় নদের পানির স্রোতে তলিয়ে যায়। পরে পরিবারের ও এলাকার লোকজন বিভিন্ন উপকরণ দিয়ে অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে পুলিশ ও নাগেশ্বরী ফায়ার সার্ভিস কে খবর দেয়। রাত সাড়ে আটটা  পর্যন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত বায়েজিদকে খুঁজে পাওয়া যায়নি।
তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান  নিখোঁজের এ তথ‍্য নিশ্চিত  করেছেন। পরিবারের বরাত দিয়ে  ইউপি চেয়ারম্যান জানান নিখোঁজ বায়েজিদ পাগলারহাট বাজার হাফেজিয়া মাদরাসার ছাত্র।
ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নাগেশ্বরী ফায়ার সার্ভিস কর্মকর্তা  মোহাম্মদ  ইমন বলেন আমারা যে সময়  সংবাদ পেয়েছি আমাদের রংপুরের টিমকে অবগত করেছি তারা এসে পৌঁছাতে রাত হয়ে যাবে। কিন্তু  রাত্রে পানিতে নেমে খোঁজা সম্ভব না। রংপুর এর ডুবুরী দলকে জানানো হয়েছে। রাতে  স্থানীয়ভাবে খুঁজে পাওয়া না গেলে শনিবার সকালে উদ্ধার কাজ শুরু করা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ভূরুঙ্গামারীতে নদীতে সাতার শিখতে গিয়ে মাদরাসার ছাত্র নিখোঁজ

আপডেট টাইম : ১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :