ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভূমি অফিসে সার্ভেয়ার রাইসুল ইসলামের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

ফরিদপুর সদর ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ রাইসুল ইসলামের বিরুদ্ধে সেবা গ্রহিতার নিকট ঘুষ দাবীর অভিযোগ পাওয়া গেছে। এ সময় ছাত্রদের বিক্ষোভ ও অফিস স্টাফ রাইসুলের এ কাজের জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ প্রদান করে ভুক্তভোগী মোঃ রাতুল শেখ।
শহরের গোলালচামট মোল্লাবাড়ি সড়কের মোঃ সোহেল শেখের পুত্র রাতুল শেখ মঙ্গলবার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সম্রাট হোসেনের নিকট এ অভিযোগ প্রদান করেন।
রাতুল শেখ বলেন, আমি আমার জমির নামজারির জন্য প্রায় ১ মাস ধরে অফিসের এ টেবিল থেকে অন্য টেবিলে ঘুরছি। এ রকম আরো কয়েকজন একই কাজের জন্য অফিসের টেবিল থেকে টেবিলে ঘুরে বেড়াচ্ছে। কেউ কোন কথা বলে না। অফিসের পিয়নরা বলে আমার কাছে দেন আমি কাজ করে দেই। তাদের কাছে গেলে তারা বলে আরো কিছু অতিরিক্ত টাকা লাগবে কাজ হয়ে যাবে তাহলে। তবে আমি টাকা দিতে রাজি হইনি।
তিনি বলেন, নামজারির জন্য সরকারি ফি লাগে ১১০০ টাকা। আর তারা দাবী করে ১৬০০ টাকা। তিনি বলেন, এই অফিসের বিভিন্ন কর্মচারীর বিরুদ্ধে র্দীঘদিন ধরেই ঘুষ বানিজ্যের অভিযোগ রয়েছে।
তিনি বলেন, আজ অফিসে একই কাজের জন্য ১৫তম বার গেলাম। আজ মঙ্গলবার অফিসের সার্ভেয়ার মোঃ রাইসুল ইসলামের নিয়োগকরা দালাল আমার কাছেে এসে কিছু অতিরিক্ত চাঁদা দাবী করে। পরে ছাত্র-জনতার সহায়তায় জেলা প্রশাসক বরাবল লিখিত অভিযোগ প্রদান করেছি।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ সম্রাট হোসেন বলেন, আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি। সেটা জেলা প্রশাসক বরাবর পঠানো হয়েছে। জেলা প্রশসাক থেকে বিষয়টি তদন্তে শুনানির জন্য নির্দেশ আসছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাকসুর মেয়াদ শেষ ভোট কবে ঠিক নেই

error: Content is protected !!

ভূমি অফিসে সার্ভেয়ার রাইসুল ইসলামের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

আপডেট টাইম : ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :