ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভাতিজার লাঠির আঘাতে চাচা ও চাচাতো বোন জখম, একই পরিবারের চারজন আহত

ফরিদপুরের আলফাডাঙ্গায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে হাবিবুর রহমান সরদার (৭৫) ও তার মেয়ে শিমুল (৩০) কে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় আরও দুই সদস্য আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার টগরবন্দ ইউনিয়নের দক্ষিণ মালা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সরদার হাবিবুর রহমান ও শিমুলকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন তাদের পরিবার। হাবিবুরের স্ত্রী ঝর্ণা বেগম ও মেয়ের জামাই কামরুজ্জামাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আহতদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাবিবুর রহমান।

আহত হাবিবুর রহমান জানান, আমার জমিতে লাগানো গাছ জোর করে বিক্রি করেছেন আমার ছোট ভাইয়ের ছেলে কারেন্ট মিস্ত্রি সজিব সরদার। বিক্রি করা গাছ সোমবার সকালে বেপারিরা কেটে নিয়ে যাচ্ছে এমন সংবাদে সেখানে গিয়ে বাঁধা দেই। সজিব আমার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে যায়। তার লোকজন নিয়ে আমাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে ডান পা ভেঙে দেয়, আমার মেয়ে শিমুল ঠেকাতে আসলে তাকে পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়েছে। এ সময় আমার স্ত্রী ও মেয়ের জামাইকে মারধর করা হয়েছে।

পরিবারের লোকজন আহদের উদ্ধার করে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বাবা-মেয়ের অবস্থা খারাপ হওয়াতে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে
যাচ্ছেন তাদের পরিবার।

এ নিয়ে সজিব সরদারের সাথে কথা হলে বলেন, আমাদের নিজের জমির গাছ বিক্রি করেছি। আমার বড় চাচা এসে অযৌতিক ভাবে বাঁধা দেয়। এ নিয়ে বাকবিতন্ডা হয়। চাচাসহ কাউকে আঘাত করা হয়নি। বরংতারা আমার মাকে মেরেছে। মাকে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, আহতের খবর পেয়ে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ভাতিজার লাঠির আঘাতে চাচা ও চাচাতো বোন জখম, একই পরিবারের চারজন আহত

আপডেট টাইম : ০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :