ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভাঙ্গায় ফুটপাত ও সড়কে অবৈধ কাঁচামাল ব্যবসায়ী ও হকার উচ্ছেদ

ভাঙ্গা পৌর শহরের আলোচিত ভাঙ্গা বাজারের প্রধান সড়কের দু’পাশ থেকে অবৈধ কাঁচামাল ব্যবসায়ী ও ভ্রাম্যমাণ হকারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন ভাঙ্গা থানা পুলিশ। এতে করে জনগণের চলাচলের উপযোগী করে দেয়া হয়েছে সড়কটি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহানশাহ, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদ, সাব-ইন্সপেক্টর হায়দার হোসেন, সাব-ইন্সপেক্টর রাকিব, সাব-ইন্সপেক্টর সিরাজুল ইসলাম, বাজার কমিটির নেতৃবৃন্দসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

উচ্ছেদ অভিযান সম্পর্কে এক ব্যবসায়ী বলেন, ভাঙ্গা বাজারে আমাদের দোকান নিতে প্রচুর টাকা অগ্রিম দিতে হয় ঘর মালিককে, ভাড়াও প্রচুর। তার থেকেও বড় সমস্যা ছিল এই হকাররা। অবৈধভাবে কিছু লোক ক্ষমতা খাটিয়ে টাকার বিনিময়ে এই হকারদের বসতে সাহায্য করে। আমরা নিরীহ ব্যবসায়িরা কিছু বলতে পারি না। আমাদের ব্যবসায় এতোদিন প্রচুর ক্ষতি হয়েছে, আমরা ভাঙ্গা বাজারের ব্যবসায়িরা ভাঙ্গা থানার ওসি স্যারকে ধন্যবাদ জানাই ও দোয়া করি। ভাঙ্গা বাজার শুরু হবার পর থেকে কেহ এই হকার উচ্ছেদ করতে পারে নাই বা করে নাই, যেটা আজকে ওসি স্যার করে দেখাইল। ওসি স্যারকে ভাঙ্গা বাজারের ব্যবসায়িরা সারাজীবন মনে রাখবে।

উচ্ছেদ অভিযান শেষে ভাঙ্গার থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদ বলেন, আমি এক মাস আগে ভাঙ্গা থানায় যোগদান করি। যোগদান করেই জনগনের কিছু দুর্ভোগ আমার চোখে পরে। তারই প্রেক্ষিতে গত কিছুদিন আমি সহ আমার ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়কে নিয়ে ভাঙ্গা বাজারের অবৈধ হর্কার উচ্ছেদে কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, তারই ধারাবাহিকতায় পুলিশ ভাঙ্গার বাজারে প্রবেশদ্বারের সড়কটির দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।আমরা দুই-তিনদিন ধরে চেষ্টা করে যাচ্ছি হকার মুক্ত মানুষের চলাচলের রাস্তা ভাঙ্গাবাসীকে উপহার দেয়ার জন্য।

আমি আশা করি ভাঙ্গার সুশীল সমাজ, রাজনীতিবিদ, সাংবাদিকসহ প্রশাসনের সকলের যৌথ প্রচেষ্টায় আমরা সুন্দর একটি স্মার্ট ভাঙ্গা গড়ব। যেখানে মানুষ নির্বিঘেœ হাঁটতে ও চলাচল করতে পারবে। আমাদের যে কার্যক্রম চলছে সেটি অব্যাহত থাকবে। গত ২-৩দিনে যে অর্জনটা করেছি সকলের সহযোগিতা ও প্রচেষ্টায় সেই অর্জনটা আমরা স্থায়ীভাবে ধরে রাখতে চাই।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলে ভোটের ফলাফলে সম্ভাব্য ৪ পরিস্থিতি কী

error: Content is protected !!

ভাঙ্গায় ফুটপাত ও সড়কে অবৈধ কাঁচামাল ব্যবসায়ী ও হকার উচ্ছেদ

আপডেট টাইম : ০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :