ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীর ১০ গ্রামে ঈদুল আজহা উদযাপন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দশটি গ্রামে একদিন আগে পবিত্র ঈদুল আজহা নামাজ অনুষ্ঠিত হয়। এ উপজেলার ১০টি গ্রামের আংশিক লোক বহু বছর ধরে দেশের প্রচলিত নিয়মের বাইরে সৌদি আরব রাষ্ট্রের সাথে মিল রেখে একই দিনে ঈদ উদযাপন করেন।

শনিবার সকালে উপজেলার দুইটি ইউনিয়নের সহস্রাইল, দড়ি সহস্রাইল, ভুলবাড়িয়া, মাইটকুমড়া, গঙ্গানন্দপুর, রাখালতলী, বারাংকুলা, বড়গাঁ, কাটাগড় ও দীঘির পাড় গ্রাম গুলোর মানুষ পৃথক পৃথক স্থানে ঈদুল আজহার নামাজ আদায় করেন। মাইটকুমড়া মসজিদে ঈদুল আজহার নামাজের ইমাম ছিলেন, যশোর বাইশবাড়িয়া হাফেজী মাদ্রাসার ছাত্র মাইটকুমড়া গ্রামের রিফাত শিকদার।

তারা সকলে চট্রগ্রামের সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের অনুসারী বলে জানা গেছে।

ঈদের নামাজে আসা মাইটকুমড়া গ্রামের মোকাম্মেল শিকদার (৬৫) বলেন, পবিত্র হজ্বের পরের দিন আমরা ঈদুল আজহার নামাজ আদায় করি। প্রায় ৫০ বছর যাবত এ নিয়মে আমরা ঈদ উদযাপন করে আসছি।

আবুল হোসেন শিকদার বলেন, আমারা সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের অনুসারী কারণে তাদের সাথে একমত করে ঈদুল আজহার নামাজ আদায় করে থাকি, এবং এ দিনটি উৎসব মুখর পরিবেশে উদযাপন করি।

আলফাডাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র তামীম লস্কার বলেন, আমাদের মাইটকুমড়া গ্রামে দু দিন ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এক পক্ষ একদিন আগে ঈদ করে আমরা করি পরের দিন । আমার কাছে এ বিষয়ট অনেক ভালো লাগে কারণ এক ঈদে পূর্ণ আমেজ দু দিন উদযাপন করি।

আরও পড়ুনঃ শেখর ইউপি চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতা, চরম ভোগান্তিতে সংখ্যা গরিষ্ঠ ইউনিয়নবাসী

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে যে ১০ আসন

error: Content is protected !!

বোয়ালমারীর ১০ গ্রামে ঈদুল আজহা উদযাপন

আপডেট টাইম : ১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
এস. এম. রুবেল, বিশেষ প্রতিনিধিঃ :