ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত 

-ছবিঃ প্রতীকী।

ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার সাতৈর ইউনিয়নের মুজুরদিয়া ব্রিজের ঢালে মোঃ জালাল শেখের বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. শরীফ (৪৫)। তার বাড়ি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার হারুকান্দি গ্রামে।
বোয়ালমারী ফায়ার সার্ভিস এবং থানা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৪টার দিকে ফরিদপুর থেকে মোটরসাইকেলযোগে বোয়ালমারী আসছিলেন মো. শরীফ।
মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মুজুরদিয়া ব্রিজের ঢালে জনৈক মোঃ জালাল শেখের বাড়ির সামনে পাকা রাস্তার উপরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বোয়ালমারী হতে ফরিদপুর গামী বিলাশ পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল চালক মো. শরীফ ঘটনাস্থলেই নিহত হন। মারাত্মক আহত অজ্ঞাত মোটরসাইকেল আরোহীকে সাথে সাথে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটির ড্রাইভার এবং হেলপার দুজনই পলাতক।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ব্যাংকের শেয়ার, তবু বিনিয়োগে আগ্রহ কম

error: Content is protected !!

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত 

আপডেট টাইম : ০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
দীপংকর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধিঃ :