ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুর্চির মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বাবুর্চির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই বাবুর্চির নাম চান মিয়া (২৫)। তিনি পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রামের কালাই শেখের ছেলে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তিনি এক বাড়িতে বাবুর্চি হিসেবে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।
বোয়ালমারী পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডেন্টিস্ট কাজী সেলিমুজ্জামান জানান, মঙ্গলবার সন্ধ্যায় চান মিয়া বাবুর্চি হিসেবে পৌরসভার ৭নং ওয়ার্ডের মাজেদ মোল্যার বাড়িতে রান্না করতে যান।পরদিন মাজেদ মোল্যার দোকানে হালখাতার অনুষ্ঠান ছিল।
রান্নার স্থানের একটি বাল্ব তারসহ সুবিধাজনক স্থানে স্থানান্তর করতে গিয়ে চান মিয়া বিদ্যুতায়িত হন। সাথে সাথে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. তারিকুল ইসলাম বলেন, বিদ্যুতায়িত চান মিয়াকে যখন হাসপাতালে আনা হয়েছে তখন আমরা তাকে মৃত হিসেবে পেয়েছি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুর্চির মৃত্যু

আপডেট টাইম : ১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
সময়ের প্রত্যাশা ডেস্ক রিপোর্টঃ :