ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে পিটুনীতে আহত কথিত চোরকে উদ্ধার করতে গিয়ে জনতার রোষানলে পড়ে পাঁচ পুলিশ সদস্য আহত

-ছবিঃ প্রতীকী।

ফরিদপুরের বোয়ালমারীতে পিটুনীতে আহত কথিত চোরকে উদ্ধার করতে গিয়ে জনতার রোশানলে পড়ে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্য, পিটুনীর শিকার কথিত ওই চোর এবং এ ঘটনার সাথে জড়িত সন্দেহে এলাকার তিনজনকে আটক করেছে বোয়ালমারী থানায় নিয়ে এসেছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বোয়ালমারী উপজেলার রূপপাত ইউনিয়নের কাটাগড় এলাকায় এ ঘটনা ঘটে।

ওই এলাকার বাসিন্দাদের সুত্রে জানা গেছে কাটাগর গ্রামের শের আলীর একটি রিক্সা ভ্যান চুরি হয়। ওই ভ্যানটি খোঁজ করতে করতে পাশের সালথা উপজেলার সোনাপুর গ্রাম থেকে মাগুরার মোহাম্মদপুর এলাকার মনজুর মোল্লা (৪০) নামে এক ব্যাক্তিকে ধরে বাড়িতে নিয়ে আসে শের আলীর পরিবারের সদস্যরা ।

সোমবার সন্ধ্যা ৭টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত মনজুরকে ধরে নির্যাতন করা হচ্ছে এ খবর পেয়ে বোয়ালমারীর ডহন নগর পুলিশ তদন্ত কেন্দ্রের এক কর্মকর্তা, তিন কনস্টেবল ও গাড়ির চালকসহ মোট পাঁচজন ঘটনাস্থলে যান। ওই সময় এলাকাবাসী পুলিশের উপর হামলা করে।

এ ঘটনায় ডহন নগর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. সালাউদ্দিন, কনস্টেবল মো. হাবিব, মো. জাফর, মো. মাসুদ ও গাড়ি চালক মো. সবুজ আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডহন নগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মোক্তার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর সাথে সাথে জনতা তাদের উপর হামলা চালায়। তিনি বলেন, এলাকাবাসীর হামলায় পুলিশ সদস্যরা আহত হন। পরে বোয়ালমারী থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে কথিত ভ্যান চোরকে উদ্ধার করে। তিনি বলেন, এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ওই এলাকার তিন ব্যাক্তিকে আটক করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অস্বস্তিকর পদত্যাগ

error: Content is protected !!

বোয়ালমারীতে পিটুনীতে আহত কথিত চোরকে উদ্ধার করতে গিয়ে জনতার রোষানলে পড়ে পাঁচ পুলিশ সদস্য আহত

আপডেট টাইম : ০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ :