ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে ধর্ষণের অভিযোগে পাঁচজনকে আসামি করে মামলা, দম্পতি আটক 

ফরিদপুরের বোয়ালমারীতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার (২৫ মে) বিকেলে এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদি হয়ে রোয়ালমারী থানায় মামলা করেছেন। এ মামলায় ৫ জনকে আসামি করা হয়েছে এবং এজাহারভূক্ত এক দম্পতিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (২৪ মে) বিকেল ৩টার দিকে বোয়ালমারী উপজেলার দাদপুর  ইউনিয়নের রাঙ্গামুলাকান্দি স্কুলের পিছনে সিরাজ মিয়ার পাট ক্ষেতের মধ্যে এ ধর্ষণের ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, ওই কিশোরী ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। সে ফরিদপুর শহরে তার দুলাভাই মফিজুরের বাসায় থাকে। গত সোমবার ওই কিশোরী ফরিদপুর হতে তার ফুফাতো বোনের বাসায় আসার পথে দাদপুর ইউনিয়নের রাঙ্গামুলারকান্দি নামক স্থানে পৌঁছলে দুই তরুণ তাকে পাট ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এ ধর্ষণের ঘটনায় তাদের আরো তিন যুবক সাহায্য করেছে।
ওই তরুণী ও তার পরিবার সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের মোহনপুর গ্রামের হাফিজুল মল্লিক (২৫) ও জামাল মাতুব্বরের ছেলে ইমরান মাতুব্বর (২৬) মেয়েটিকে ধর্ষণ করেছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে ৫ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ মামলার এজাহাভূক্ত আসামি দম্পতি মফিজুর রহমান (৩২) ও শারমিন আক্তারকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কিশোরীকে বুধবার শারীরিক পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

বোয়ালমারীতে ধর্ষণের অভিযোগে পাঁচজনকে আসামি করে মামলা, দম্পতি আটক 

আপডেট টাইম : ০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
এ.এস.এম. মুরসিদঃ :