ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে তিনদিন ধরে কলেজ ছাত্রী নিখোঁজ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কাদিরদী ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মাফিয়া আক্তার (১৯) গত তিন দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। সে পাশের উপজেলা মধুখালির মেগচামী ইউনিয়নের বামুন্দি গ্রামের মিজানুর শেখের মেয়ে। ছাত্রীর মামা বাড়ি দাদপুর ইউনিয়নের ভাটদী গ্রামে থেকে কাদিরদী ডিগ্রি কলেজে পড়ালেখা করেন।

এ ঘটনায় নিখোঁজ ছাত্রীর মামা মো. মনিরুল ইসলাম গত ২৭ মে বোয়ালমারী থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-১১০২।

জানা গেছে, বৃহস্পতিবার (২৭ মে) সকালে মাফিয়া আক্তার  মামা বাড়ি উপজেলার দাদপুর ইউনিয়নের ভাটদী গ্রাম থেকে বের হয়ে কলেজের কাজ শেষ করে সন্ধ্যা পর্যন্ত ওই ছাত্রী বাড়িতে না ফেরায় আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ওইদিন রাতে মামা মো. মনিরুল ইসলাম বোয়ালমারী থানায় জিডি করেন। সে স্বেচ্ছায় কারো সঙ্গে কোথাও চলে গেছে নাকি অপহৃত হয়েছে তা জানা যায়নি।

ছাত্রীর মামা মনিরুল ইসলাম জানান, ১২ বছর ধরে আমার বাড়িতে থেকে লেখা পড়া করছে মাফিয়া। মাফিয়ার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রঙ ফর্সা, চুল লম্বা, মুখমন্ডল গোলাকার, পরনে তার সবুজ রঙের বোরখা ছিলো।

জিডির ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম জানান, কলেজ ছাত্রী নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। নিখোঁজের রহস্য উদঘাটন ও তাকে উদ্ধারে তৎপরতা রয়েছে পুলিশ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

বোয়ালমারীতে তিনদিন ধরে কলেজ ছাত্রী নিখোঁজ

আপডেট টাইম : ১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
মো. নুর ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ :