ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে জোর করে গৃহবধুকে ধর্ষণের চেষ্টা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নে খৃষ্টান ধর্মালম্বী এক নারীকে (২৮) পাট ক্ষেতে নিয়ে ধর্ষণ করার চেষ্টা চালায় লাভলু মোল্যা (৩০) নামে এক যুবক। সোমবার দুপুরে ধর্ষণ চেষ্টার এ ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার (১২ জুলাই, ২০২২) সকালে ইউপি সদস্য আলাউদ্দিন মেম্বার ওই নারীকে দুই হাজার টাকা দিয়ে ঘটনা ধামাচাপা দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

জানা যায়, সোমবার প্রায় সাড়ে ১২টার দিকে ওই নারী তাঁর বাচ্চাদের খুঁজতে বাড়ির পাশে যায়। এ সময় বেলজানি গ্রামের ইলিয়াস মোল্যার ছেলে লাভলু মোল্য (৩০) তার মুখ চেপে ধরে পাঁজাকোলা করে ধর্ষণ করার উদ্দেশ্যে পাশের পাট ক্ষেতে নিয়ে যায়।

পাট ক্ষেতে ধস্তাধস্তির এক পর্যায়ে ওই নারীর চিৎকার দিলে জিয়াউল ইসলাম তুষার নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক এগিয়ে গেলে লাভলু পালিয়ে যায়। বাংলাদেশ পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে এসআই উত্তম কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযুক্ত লাভলু পলাতক রয়েছে। ঘটনার বিষয় স্বীকার করে নির্যাতিত ওই নারী জানায়, সোমবার (১১ জুলাই, ২০২২) দুপুরে ঘটনার পর বিকেলে একদফা সালিশ বসে। মঙ্গলবার সকালে আরেক দফা সালিশ বৈঠক পরে আলাউদ্দিন মেম্বার আমাকে দুই হাজার টাকা দেয়।

চন্ডিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক জিয়াউল ইসলাম তুষার বলেন, আমি পাশে কাজ করছিলাম। হঠাৎ মহিলার চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি লাভলু ওই মহিলার সাথে ধস্তাধস্তি করছে। ঘটনা বুঝতে পেরে দ্রুত এগিয়ে গেলে লাভলু পালিয়ে যায়।

আলাউদ্দিন মেম্বার বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগ সঠিক না। এলাকায় দুইটা পক্ষ আছে। প্রচুর মামলা মোকদ্দমা আছে। এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার চেষ্টা করে সব সময়। তার জের ধরে এ ঘটনার সূত্রপাত।

আরও পড়ুনঃ বোয়ালমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

এসআই উত্তম কুমার বলেন, ঘটনা জানতে পেরে এলাকায় গিয়েছিলাম। স্থানীয় আলাউদ্দিন মেম্বারের ভাষ্যমতে পাশের একটি ছেলের সাথে ওই মহিলার ঝামেলা আছে। তাই নিয়ে একটু সমস্যা হয়েছে। এলাকার লোকজন বসে মিমাংসা করে দিবে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ আব্দুল ওহাব বলেন, বিষয়টি শুনে পুলিশ পাঠিয়েছিলাম। আমরা জানতে পারি পাশের ওই ছেলের সাথে মহিলার ঝামেলা আছে। আপনারা বলছেন ধর্ষণ চেষ্টা। যদি তাই হয় তাহলে মহিলাকে মামলা করতে বলেন। আমরা মামলা নিবো।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে যে ১০ আসন

error: Content is protected !!

বোয়ালমারীতে জোর করে গৃহবধুকে ধর্ষণের চেষ্টা

আপডেট টাইম : ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
এস.এম. রুবেল, বিশেষ প্রতিনিধিঃ :