ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে এক বাক প্রতিবন্ধীর রহস্যজনক মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে এক বাক প্রতিবন্ধীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের নাম ইস্রাফিল মোল্যা (২৫)। সে উপজেলার ময়না ইউনিয়নের কেওয়াগ্রামের রাশেদ মোল্যার ছেলে।
জানা গেছে, একই ইউনিয়নের হাট ময়না গ্রামের মামুন মোল্যা বুধবার (৬ অক্টোবর) সকাল আটটার দিকে ইস্রাফিলকে তার বাড়ি থেকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। এরপর দুপুর দেড়টার দিকে ইস্রাফিলের মারাত্মক অসুস্থতার খবর পান তার পরিবারের সদস্যরা।
এরপরে ইস্রাফিলকে ময়না বাজারের গ্রাম্য ডাক্তার মো. রফিকুল ইসলামের নিকট নেয়া হয়। কিন্তু পরিস্থিতি গুরুতর হওয়ায় ইস্রাফিলকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু পথিমধ্যেই তার মৃত্যু ঘটে। ঘটনার পর থেকেই মামুন মোল্যা পলাতক রয়েছে। বারবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মামুন মোল্যার মা বলেন, ইস্রাফিলকে তার বাড়ি থেকে মোটরসাইকেলে করে মামুন নিয়ে আসার কিছু সময় পরেই ময়না বাজারের বাবরের দোকানে তাকে নামিয়ে দিয়েছে। তারপরে কি ঘটেছে জানি না।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রাফেজা খানম জানান, ইস্রাফিলকে আমরা মুমূর্ষু অবস্থায় পেয়েছিলাম। তার বুক ধরফর করছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিল।
উল্লেখ্য, মামুন মোল্যা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকুরী করেন। তিনি ছুটিতে গ্রামের বাড়ি এসেছিলেন। লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. কামরুল হোসেন জানান, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না। বৃহস্পতিবার লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ–আলজেরিয়া চুক্তি সই

error: Content is protected !!

বোয়ালমারীতে এক বাক প্রতিবন্ধীর রহস্যজনক মৃত্যু

আপডেট টাইম : ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ :