ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে ঈদের দিন সড়ক দুর্ঘটনায় যুবক  নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে ঈদের দিন সকালে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম পারভেজ শেখ (২২)। তিনি সাতৈর ইউনিয়নের নাওড়াকান্দি রামদিয়া গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে।
রবিবার (১০ জুলাই) সকালে মাইজকান্দি- ভাটিয়াপাড়া আঞ্চলিক  মহাসড়কের মুজুরদিয়া ঘাট এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন সকাল ১০টার দিকে ওই যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মুজুরদিয়া ঘাট বাজারের সায়েনের দোকানের সামনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে।
এতে মোটরসাইকেল চালক পারভেজ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। অপর আরোহী একই গ্রামের ইলিয়াস শেখের ছেলে শহিদুল শেখ মারাত্মকভাবে আহত হন।
তাকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। শহিদুল সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব জানান, এখনও এ বিষয়ে কোন তথ্য পাইনি। এখনই খোঁজ নিতে লোক পাঠাচ্ছি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে যে ১০ আসন

error: Content is protected !!

বোয়ালমারীতে ঈদের দিন সড়ক দুর্ঘটনায় যুবক  নিহত

আপডেট টাইম : ১২:২১ অপরাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২
দীপংকর পোদ্দার ওপু, বিশেষ প্রতিনিধিঃ :
ফরিদপুরের বোয়ালমারীতে ঈদের দিন সকালে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম পারভেজ শেখ (২২)। তিনি সাতৈর ইউনিয়নের নাওড়াকান্দি রামদিয়া গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে।
রবিবার (১০ জুলাই) সকালে মাইজকান্দি- ভাটিয়াপাড়া আঞ্চলিক  মহাসড়কের মুজুরদিয়া ঘাট এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন সকাল ১০টার দিকে ওই যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মুজুরদিয়া ঘাট বাজারের সায়েনের দোকানের সামনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে।
এতে মোটরসাইকেল চালক পারভেজ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। অপর আরোহী একই গ্রামের ইলিয়াস শেখের ছেলে শহিদুল শেখ মারাত্মকভাবে আহত হন।
আরও পড়ুনঃ বোয়ালমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২