ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে অর্থ ঋণের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ওষুধ কোম্পানীর প্রতিনিধি আবু সাহিদ পুলিশের হাতে গ্রেপ্তার

বোয়ালমারীতে অর্থ ঋণের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ওষুধ কোম্পানীর প্রতিনিধি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বোয়ালমারী বাজারের ডাকবাংলোর সামনে থেকে তাকে গ্রেপ্তার করে বোয়ালমারী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত হলো চাঁদপুর জেলার কোতয়ালী থানার খিলা (হাজারী বাড়ি) গ্রামের মৃত মোজাফফর আলীর ছেলে আবু সাহিদ (৪০)। সে এভারেস্ট ওষুধ কোম্পানীর বোয়ালমারী উপজেলায় কর্মরত আছেন। বোয়ালমারী রেল সংলগ্ন একটি ভাড়া বাসায় থাকতো।

এএসআই মনির হোসেন, বলেন, বোয়ালমারী বাজারের মা ফার্মেসীর মালিক ডা. খলিল মিয়া আবু সাহিদের নামে ৯ লক্ষ ২০ হাজার টাকার অর্থ ঋনের মামলা করেন ফরিদপুর আদালতে। মামলা নম্বর সিআর ২৮৪/২২। ওই অর্থ ঋণের মামলায় তার নামে ওয়ারেন্ট হওয়ার পর সে পলাতক ছিল।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, অর্থ ঋণের মামলায় ওষুধ কোম্পানীর প্রতিনিধি আবু সাহিদের নামে ওয়ারেন্ট আছে। তাকে ডাকবাংলোর সামনে থেকে গ্রেপ্তার করা হয়। রবিবার গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরন করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূজায় সিলেটে রেকর্ড গড়লেন পর্যটকেরা

error: Content is protected !!

বোয়ালমারীতে অর্থ ঋণের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ওষুধ কোম্পানীর প্রতিনিধি আবু সাহিদ পুলিশের হাতে গ্রেপ্তার

আপডেট টাইম : ০৭:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
মোঃ শামীম মোল্যা, স্টাফ রিপোর্টার, বোয়ালমারী :