ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে অভিমান করে ৭০ বছর বয়সী বৃদ্ধের আত্মহত্যা 

ফরিদপুরের বোয়ালমারীতে পরিবারের উপর অভিমান করে এক বৃদ্ধের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ওই বৃদ্ধের নাম মো. হারুন সিকদার (৭২)। তিনি উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামের বাসিন্দা। আত্মহত্যার পূর্বে তিনি নিজেই কাফনের কাপড় কিনে রেখে গিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর গ্রামের বাহাত্তর বছর বয়সী মো. হারুন সিকদারের চার ছেলে তিন মেয়ে।
তিনি ছোট ছেলে সবুজ সিকদারের সাথে থাকতেন। সবুজ অবিবাহিত। বার্ধক্যজনিত এবং শারীরিক অসুস্থতাজনিত কারণে হারুন সিকদার অসুস্থ ছিলেন।
ঈদে হারুন সিকদারের স্ত্রী এক মেয়ের বাড়িতে বেড়াতে যান। অসুস্থ হারুন সিকদারকে তিনিই দেখভাল করতেন। কিন্তু অসুস্থ স্বামীকে রেখে স্ত্রী বেড়াতে যাওয়ায় স্বামী হারুন সিকদার অভিমান করে সোমবার (১১ জুলাই) বিকেলে সাতৈর বাজার থেকে কীটনাশক এবং কাফনের কাপড় কেনেন।
পরে মঙ্গলবার (১২ জুলাই) সকাল ৮টার দিকে তিনি কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে হারুন সিকদারকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ব্যাপারে লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক আ. রহমান বলেন, হারুন সিকদার কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে যে ১০ আসন

error: Content is protected !!

বোয়ালমারীতে অভিমান করে ৭০ বছর বয়সী বৃদ্ধের আত্মহত্যা 

আপডেট টাইম : ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
দীপংকর পোদ্দার ওপু, বিশেষ প্রতিনিধিঃ :