ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে ৩৪০ রাউন্ড গুলি উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের এক বাঁশঝাড় থেকে ৩৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গুলিগুলো অকেজো এবং মরিচা ধরা। শনিবার (৩০ ডিসেম্বর) সকালে গাছ কাটতে গিয়ে ফুট দুয়েক মাটির নিচে মরিচাধরা লোহার বাক্সের মধ্যে ওইসব গুলি পাওয়া যায়। গুলিগুলো থ্রি নট থ্রি রাইফেলের বলে থানা সূত্রে জানা গেছে।

জানা যায়, উপজেলার রাজাপুর পূর্বপাড়া গ্রামের আবু বক্কর শেখ তার বাঁশবাগানে থাকা একটি কাঠের গাছ স্থানীয় গাছ ব্যবসায়ী লাকির নিকট বিক্রি করেন। ওই গাছ ব্যবসায়ী শনিবার সকালে গাছটি কেটে নেন। এরপর গাছের গোড়া তুলতে গিয়ে শ্রমিকেরা দুই ফুট মাটির নিচে মরিচাধরা একটি লোহার বাক্স পান। বাক্সটি খুললে তার ভেতর মরিচাধরা গুলি দেখতে পেয়ে শ্রমিকেরা ট্রিপল নাইনে ফোন দেন। পরে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলি সমেত গুলির বাক্সটি জব্দ করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় সহকারী পুলিশ সুপার (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী সার্কেল) মো. মিজানুর রহমান, বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ (ওসি) শেখ সাদী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী সার্কেল) মো. মিজানুর রহমান বলেন, ৩৪০ রাউন্ড গুলি রাজাপুর গ্রামের একটি বাঁশঝাড়ের মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। সেগুলো অকেজো এবং মরিচা ধরা। গুলিগুলো মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে। খবর পেয়ে গুলিগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জানতে চাইলে বোয়ালমারী থানার ওসি শেখ সাদী বলেন, গুলিগুলো ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের রেখে যাওয়া অথবা ফেলে যাওয়া হতে পারে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কানাডা ও রাশিয়া থেকে ৭০৯ কোটি টাকার সার কিনবে সরকার

error: Content is protected !!

বোয়ালমারীতে ৩৪০ রাউন্ড গুলি উদ্ধার

আপডেট টাইম : ০৩:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
দীপঙ্কর অপু, বোয়ালমারী (ফরিদপুর) থেকে :