ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে সাবেক মেম্বারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, গলায় ছুরি ঠেকিয়ে লুট

এস.এম রবিউল ইসলাম রুবেলঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামে সাবেক ইউপি সদস্য আব্দুল মালেকের বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিনগত রাত আনুমানিক ২টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

–

জানা যায়, আব্দুল মালেক মেম্বারের মেয়ের শ্বশুরের মৃত্যু সংবাদে পরিবারের সবাই ঘোষপুর ইউনিয়নের চন্ডিবিলা গ্রামে চলে গেলে বাড়িতে কেবল একমাত্র ছেলে নাজিম উদ্দীন মোল্যা ছিলেন। সেই সুযোগে গভীর রাতে ৫-৬ জনের একটি ডাকাত দল ঘরের বারান্দার জানালার ছিকল ও রড কেটে ভেতরে প্রবেশ করে।

–

নাজিম উদ্দীন মোল্যা বলেন, “আমি একাই বাড়িতে ছিলাম। রাত দুইটার দিকে হঠাৎ ৫-৬ জন মুখোশধারী ডাকাত ঘরে ঢুকে পড়ে। তারা আমার গলায় ছুরি ঠেকিয়ে হাত- বেঁধে ফেলে। এরপর আলমারি ও অন্যান্য জিনিসপত্র তছনছ করে প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার ও ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। প্রায় এক থেকে দেড় ঘণ্টা ধরে তারা অভিযান চালায়।”

–

মেম্বারের স্ত্রী রাহেলা বেগম জানান, “ঘরে রাখা আমার সিতাহার, কানের দুল, গলার চেইনসহ প্রায় ৭ ভরি স্বর্ণ লুটে নেয় ডাকাত দল। আমরা কেউ বাড়িতে ছিলাম না, শুধু ছেলে একা ছিল।”

–

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি পরিদর্শন করে। এটি একটি পরিকল্পিত ও ভয়াবহ চুরির ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

–

এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আসামে দুই দিনে বাংলাভাষী মুসলিমদের ১১ শতাধিক বাড়িঘর গুঁড়িয়ে দিল সরকার

error: Content is protected !!

বোয়ালমারীতে সাবেক মেম্বারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, গলায় ছুরি ঠেকিয়ে লুট

আপডেট টাইম : ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
এস.এম রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :