ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

এস.এম রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে সাতটায় কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বিভিন্ন দলের নেতা কর্মীরা, থানা পুলিশসহ অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার পক্ষ থেকে শহীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এবারের মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণ করে একুশের প্রথম প্রহরেই বিভিন্ন সরকারি দপ্তর ও রাজনৈতিক দলের নেতা কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন। ফুলে ফুলে ভরে উঠে বাঙালির শোক আর অহংকারের এই মিনার। রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে অবস্থিত বোয়ালমারী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ২১শে ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় প্রভাতফেরি শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভাষা শহীদ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করে দোয়া ও মোনাজাত সম্পন্ন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, পরিদর্শক (ওসি) মাহমুদুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা কৃষিবিদ আলভীর রহমান, মৎস কর্মকর্তা মো. জসিম উদ্দিন, এলজিইডি প্রকৌশলী পূর্ণেন্দু সাহা, সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা শেখ আদিল, সমবায় কর্মকর্তা আফজাল হোসেন প্রমুখ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মী, সামাজিক সংগঠন ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূর্বনির্ধারিত স্থানেই শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি

error: Content is protected !!

বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট টাইম : ০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
এস.এম রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :