ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে মে দিবসে শ্রমিক ইউনিয়নের শোভাযাত্রা

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সারাদেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস (১লা মে) পালিত হয়েছে। সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী অনুপ্রেরণার উৎস এ দিন।
মহান মে দিবস উপলক্ষ্যে বোয়ালমারী কনস্ট্রাকশন এন্টারপ্রাইজ নির্মাণ শ্রমিক ইউনিয়নের (রেজি নম্বর-৪৩১৮) ব্যানারে শোভাযাত্রাটি বের করে। বুধবার (পহেলা মে) বেলা ১১টায় বোয়ালমারী কনস্ট্রাকশন এন্টারপ্রাইজ নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে শ্রমিকরা জড়ো হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বিকেল ৫টায় আলোচনা সভা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।
শোভাযাত্রায় বোয়ালমারী কনস্ট্রাকশন এন্টারপ্রাইজ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে  উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, উপজেলা যুবলীগের আহবায়ক শরীফ সেলিমুজ্জামান লিটু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আকতার তপন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, পৌরসভার সাবেক কমিশনার মনিকা রাজবংশী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিয়া মো. আমিরুল ইসলাম পলাশ।
অন্যান্যের মধ্যে বোয়ালমারী কনস্ট্রাকশন এন্টারপ্রাইজ নির্মাণ শ্রমিক ইউনিয়নের  সহ-সভাপতি মো. সেলিম শেখ, সহসাধারণ সম্পাদক  মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাহাতুল করিম, প্রচার সম্পাদক ইকবাল শেখসহ বিভিন্ন পর্যায়ের নির্মাণের শ্রমিকরা উপস্থিত ছিলেন। তবে মে দিবস উপলক্ষে ফরিদপুর বাস মালিক সমিতি লোকাল পরিবহন বন্ধ রেখেছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকেরা ৮ ঘণ্টা কাজ করার দাবি আদায়ে রাজপথে নেমে আসে। পুলিশের গুলিতে ১১ জন প্রাণ হারায়। পরে তাদের রক্তের বিনিময়ে এ দাবি মেনে নেওয়া হয়। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে প্রতীক হিসেবে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাগমারায় গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ, ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

error: Content is protected !!

বোয়ালমারীতে মে দিবসে শ্রমিক ইউনিয়নের শোভাযাত্রা

আপডেট টাইম : ১২:১৩ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
এস. এম. রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :