ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার পেলেন ২ কৃষক  

ফরিদপুরের বোয়ালমারীতে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় দুই জন কৃষকের মধ্যে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে ভর্তুকি মূল্যে এ হারভেস্টার বিতরণ করা হয়। ৩২ লাখ টাকা মূল্যের হারভেস্টারে সরকার ১৫ লাখ ৮৫ হাজার টাকা ভর্তুকি দেয়ায় কৃষক ১৬ লাখ ১৫ হাজার টাকায় প্রতিটি হারভেস্টার পেয়েছেন।
হারভেস্টার প্রাপ্তরা হলেন- উপজেলার সাতৈর ইউনিয়নের পাটিতাপাড়া গ্রামের চাষি শাহাজউদ্দিন এবং সাতৈর গ্রামের মো. আলীম শেখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইন চাষিদের হাতে হারভেস্টারের চাবি তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী বার্তা সম্পাদক এডভোকেট কোরবান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শমসের আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস, মো. সিদ্দিকুর রহমান, বিপ্লব কুমার দাস, অমিত কুমার মন্ডল প্রমুখ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূর্বনির্ধারিত স্থানেই শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি

error: Content is protected !!

বোয়ালমারীতে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার পেলেন ২ কৃষক  

আপডেট টাইম : ১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
দীপঙ্কর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুর :