ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জনতার হাতে আটক, সালিশে মুক্তি

বোয়ালমারীতে বিধবার সঙ্গে রেন্ট-এ-কার ব্যবসায়ীর পরকীয়া

এস.এম রবিউল ইসলাম রুবেলঃ

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামে বিধবার সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগে জনতার হাতে আটক হয়েছেন মানিক বিশ্বাস (৩৮) নামের এক রেন্ট-এ-কার ব্যবসায়ী। স্থানীয়দের হাতে ধরা পড়ার পর থানা পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়। শনিবার (২৮ জুন) বিকেলে পৌরসভার হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত অশোক দাসের স্ত্রী রুম্পা দাসের ঘর থেকে মানিক বিশ্বাসকে আটক করেন স্থানীয়রা। প্রথমে রুম্পা দাস দাবি করেন, তার ঘরে কোনো পুরুষ নেই। তবে স্থানীয়দের তল্লাশিতে একটি কক্ষ থেকে মানিক বের হয়ে আসেন। পরে মানিকের স্ত্রী ঘটনাস্থলে এসে জানান, তিনিও ওই বাড়িতেই ছিলেন এবং তার স্বামী সেখানে তার সঙ্গেই ছিলেন। তবে স্থানীয়দের মধ্যে এ দাবি নিয়ে দেখা দেয় বিভ্রান্তি ও ক্ষোভ।

ঘটনার পরপরই শত শত মানুষ ভিড় করেন সেখানে। খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড কমিশনার ও বিএনপি নেতা আতিকুল আলী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব আহমেদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

এসআই রাজিব আহমেদ বলেন, “স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি শান্ত করার পর উভয় পক্ষকে নিয়ে সালিশ বৈঠক করা হয়। কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ না থাকায় দুই পক্ষকে নিজ নিজ অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।”

স্থানীয়রা অভিযোগ করেন, মানিক বিশ্বাস দীর্ঘদিন ধরে ওই বিধবার বাড়িতে যাতায়াত করছিলেন। আগেও তাকে সন্দেহ করা হলেও কখনো হাতে-নাতে ধরা পড়েননি। তবে এদিন জনতার হাতে ধরা পড়ার পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আসামে দুই দিনে বাংলাভাষী মুসলিমদের ১১ শতাধিক বাড়িঘর গুঁড়িয়ে দিল সরকার

error: Content is protected !!

জনতার হাতে আটক, সালিশে মুক্তি

বোয়ালমারীতে বিধবার সঙ্গে রেন্ট-এ-কার ব্যবসায়ীর পরকীয়া

আপডেট টাইম : ১০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
এস.এম রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :