ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে ফসলি জমি নষ্ট করে মাটি কাটার অপরাধে ব্যবসায়ীর অর্ধ লাখ টাকা জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রির অভিযোগে মো. কামরুল নামের এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১০ মে ২০২৫) সকাল ১০টার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের মালিখালী গ্রামে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল।

.

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, মালিখালী গ্রামের মো. রফিকের ছেলে মো. কামরুল দীর্ঘদিন ধরে কৃষিজমি থেকে মাটি কেটে তা বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছিল। সংবাদ পেয়ে প্রশাসনের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২০১০ সালের ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী মো. কামরুলকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করে।

.

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল বলেন, “ফসলি জমি নষ্ট করে মাটি উত্তোলন ও পরিবহনের মতো অপরাধ কখনোই বরদাস্ত করা হবে না। পরিবেশ ও কৃষির স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

.

এ সময় তিনি আরও জানান, ভূমি সংরক্ষণে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং যে কেউ এ ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চা বানাতে গিয়ে দেখেন, রান্নাঘরে ফোঁস ফোঁস করছে ‘কিং কোবরা’

error: Content is protected !!

বোয়ালমারীতে ফসলি জমি নষ্ট করে মাটি কাটার অপরাধে ব্যবসায়ীর অর্ধ লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :