ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে ফসলি জমি গিলে খাচ্ছে ভূমিদস্যুরা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ফসলি জমি ও সরকারি খাল-নদীর মাটি কেটে বিক্রির মহোৎসবে মেতে উঠেছে একদল ভূমিদস্যু। অভিযোগ উঠেছে, উপজেলার পরমেশ্বরদী, শেখর, রূপাপাত ও চতুল ইউনিয়নসহ বিভিন্ন এলাকার কৃষিজমি এবং কুমার নদীর পাড় থেকে মাটি কেটে তা ইটভাটা ও ভরাট কাজে বিক্রি করেছেন হাসামদিয়া গ্রামের বাসিন্দা হারুন মোল্লা।

.

সরেজমিনে গিয়ে দেখা যায়, শেখর ইউনিয়নের তেলজুড়ী মাঠের আলেক শরীফের ফসলি জমি ও পুকুর থেকে রাত-দিন মাটি কেটে নিচ্ছেন হারুন ও তার সহযোগী রাসেল। গভীর রাত পর্যন্ত চলা এই মাটি কাটার ফলে স্থানীয় বাসিন্দারা বিরক্ত ও আতঙ্কিত। রাতে ভারী যানবাহনের শব্দে ঘুম হারাম হয়ে যাচ্ছে আশপাশের মানুষের, ব্যাহত হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা।

.

স্থানীয়রা জানান, হারুন ও তার সহযোগীরা প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পান না। অনেকে ভয়ে বা প্রলোভনে জমির মাটি বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দেখতে চান।

.

একাধিক সূত্রে জানা গেছে, হারুন শুধু ব্যক্তি মালিকানাধীন জমি নয়, বরং কুমার নদীর পাড় থেকেও অবৈধভাবে মাটি কেটে বিক্রি করেছেন। এতে করে প্রাকৃতিক ভারসাম্য যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি হুমকির মুখে পড়েছে এলাকার কৃষি উৎপাদন ও পরিবেশ।

.

সহস্রাইল গ্রামের বাসিন্দা রাসেল বলেন, “আমরা ইটভাটা ও ভরাট কাজে মাটি বিক্রি করছি। তেলজুড়ী খাল থেকে মাটি কেটে ট্রলি ও বেকু যাওয়ার রাস্তা তৈরি করেছি।”

.

হারুন মোল্লার কাছে ফোনে বক্তব্য চাইলে তিনি প্রতিবেদকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং বলেন, “আপনি আমাকে চিনেন না?”

.

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল বলেন, “আপনার মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। আমি দ্রুত পদক্ষেপ নিচ্ছি। ফসলি জমির মাটি কোনোভাবেই কাটা যাবে না। মাটি বিক্রিও সম্পূর্ণভাবে নিষিদ্ধ।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বোয়ালমারীতে ফসলি জমি গিলে খাচ্ছে ভূমিদস্যুরা

আপডেট টাইম : ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :